বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৬ বছরের অত্যাচার ভুলে ৩ মাসের পেছনে লেগেছে: সারজিস

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিপরীতে রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। এই গণজমায়েত থেকে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

রোববার (১০ নভেম্বর) গণজমায়েতে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগের ১৬ বছরের অত্যাচার-নির্যাতন এবং বর্বরতার কথা তুলে ধরেন। এ সময় তিনি ৫ আগস্টের পর ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টারও কঠোর প্রতিবাদ ও নিন্দা জানান।

সারজিস বলেন, আমরা গত ১৬ বছর ভুলে গিয়ে ৩ মাসের পেছনে লেগেছি। এ সময় আন্দোলনের শহীদ এবং আহতদের আত্মত্যাগের কথা গণমাধ্যমে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

আন্দোলনের পরিপূর্ণ ফল ঘরে তুলতে তিনি সুশীল সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ১৬ বছরের অপকর্মের কথাগুলো বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে অনুরোধ জানাচ্ছি।

এর আগে, শনিবার রাত থেকেই দল-মত নির্বিশেষে ছাত্র-জনতা এবং বিভিন্ন পেশার মানুষ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জিরো পয়েন্টে অবস্থান নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে গণজমায়েত কর্মসূচি দেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…