শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

মহামারি করোনা প্রাদুর্ভাব আশংকাজনক হারে বাড়তে থাকায় সুন্দরবনের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ।

শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, হঠাৎ করে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করায় আগামী ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বনের সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনাও জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

বনবিভাগ জানায়, গত ২৬ মার্চ পর্যন্ত সুন্দরবনে পর্যটকদের আনাগোনা ছিল বেশ ভালই। তবে এরপর থেকে তা কমতে থাকে। গত ২৬ মার্চ শুক্রবার মোংলা থেকে সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করমজলে পর্যটকের সংখ্যা ছিল এক হাজারের মত। শুক্রবারের আগে বৃহস্পতিবার যা ছিল প্রায় ১শ আর বুধবারে ছিল মাত্র ৫০/৬০ জনের মত। এরপর গত ২ মে শুক্রবার সেখানে পর্যটক হয়েছে মাত্র দেড়শ জন।

এরইমধ্যে আগামী ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সুন্দরবনে বন্ধ ছিল পর্যটকের ভ্রমণ। এরপর ওই বছরের নভেম্বর পুনরায় সুন্দরবন দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করা হয় স্বাস্থ্য বিধি মানাসহ নানা শর্তে। সে সকল শর্ত মেনেই যাতায়াত অব্যাহত ছিল পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের।

গত ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত এ পর্যটকদের দিয়ে বনবিভাগের আয় হয়েছিল প্রায় ১৫ লাখ টাকা। আর ২০২০ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকার পর ওই বছরের নভেম্বর হতে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বনবিভাগের আয় হয়েছে প্রায় ৮ লাখ টাকা।

করমজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির বলেন, গত ২৬ মার্চ শুক্রবারের পর থেকেই পর্যটকদের আনোগোনা কমে গেছে। মুলত করোনার প্রকোপ বাড়াতে প্রশাসনের কঠোর ভূমিকা ও আক্রান্ত ঝুঁকির আশংকায় লোকজন আসা কমে গেছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, সন্ধ্যায় আমার উর্ধতন কর্মকর্তা পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পর্যটকদের সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা