শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪৫ দিনের মধ্যে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন

৪৫ দিনের মধ্যে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনের মধ্যে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। ভোমরা স্থল বন্দরকে গতিশীল করার জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হবে।

আহবায়ক কমিটির সদস্যরা সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন তথ্য জানিয়েছেন।

শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মাকসুদ খান, শহর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমূখ।

মতবিনিময় সভায় জানানো হয় গত ৪ সেপ্টম্বর সাধারণ সদসদের মতামত উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে সাধারণ সভায় একটি কমিটি ঘোষনা করা হয়। যা খুলনা বিভাগীয় শ্রম দপ্তর অনুমোদন দেয়নি। যে কারনে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও ৪৫ দিনের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য একটি ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। আহবায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ সাধারণ সভা, ব্যবসায়িদের সব ধরনের স্বার্থ সংরক্ষন করাসহ ভোট গ্রহনের সার্বিক কার্যক্রম শুরু করা হবে বলে জানান নতুন আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো