রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েই দ্বিতীয় পর্বে আর্জেন্টিনা

একরাশ হতাশা নিয়ে সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ আসর শুরু করেছিলো আর্জেন্টিনা। আর সেই হার থেকেই যেন সবকিছুই বদলে গেল। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে যে আত্মবিশ্বাস নিয়ে এসেছিল আর্জেন্টিনা, তা নড়বড়ে হয়ে পড়েছে। এমনটা ভেবেছিলেন অনেকেই।

কিন্তু গ্রুপের শেষ দুই ম্যাচ যারা দেখেছেন তারা এখন আর্জেন্টিনাকে আবারও শিরোপা প্রত্যাশী দলের কাতারে নিয়ে আসতে বাধ্য। মেক্সিকোর পর পোল্যান্ডকেও পাত্তা দিল না আলবিসেলেস্তেরা। স্টেডিয়াম ৯৭৪-এ ২-০ গোলের জয়ে সি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে শেষ ১৬তে পা রাখলো লিওনেল স্কালোনির দল।

এদিকে হারলেই বিদায় এমন সমীকরণ নিয়েই মাঠে নামতে হয়। তাই খেলার শুরু থেকেই দেখা মিলে আগ্রাসী আর্জেন্টিনার। বল বারবারই দেখা যাচ্ছি পোল্যান্ডের দুর্গে। কেননা গোলের উদ্দেশ্যে একের পর এক আক্রমণ সাজান লিওনেল মেসি-দি মারিয়া। কিন্তু জালের ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না। বাধা হয়ে দাঁড়ান পোল্যান্ডের গোলরক্ষক ভয়চেক সেজনি। কাতার বিশ্বকাপের আগেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। আজ বুঝিয়ে দিলেন কেন তার ওপর আস্থা রাখে পোল্যান্ড। মেসিকে বারবার হতাশায় ডুবিয়েছেন তিনি।

অপরদিকে ম্যাচের ১০ মিনিটে গোলের উদ্দেশ্যে জোরালো শট নেন মেসি। তার বাঁ পায়ের সেই শট অনায়াসে ঠেকিয়ে দেন সেজনিই। ৩৩ মিনিটে আনহেল দি মারিয়ার কর্নার কিক হাওয়ায় দারুণ ভাবে বাক জালে ঢুকে গেছিল প্রায়। কিন্তু সেজনির হাত তা হতে দেয়নি। সেই হাতেই ৩৬ মিনিটে মেসিকে ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন তিনি। পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু খলনায়ক থেকে মুহূর্তের মধ্যে নায়ক বনে যান সেজনি। স্পট কিক থেকে নেওয়া মেসির শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ডান হাত দিয়ে ঠেকান এই পোলিশ গোলরক্ষক। কিন্তু বিরতির পর সেই ধার আর ধরে রাখতে পারেননি।

শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর ৪৬ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৪৬ মিনিটে মেসির বুক থেকে পাথর নামিয়ে দেন আলিস্তার। মলিনার ক্রস বাঁ প্রান্তে নিচু কর্নার দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। আর ২য় গোলটির জন্য কেবল ২১ মিনিট অপেক্ষায় থাকতে হয় আর্জেন্টিনাকে। এনসো ফার্নান্দেসের পাস থেকে বিপদের শঙ্কাটা অনেকটাই দূর করে দেন হুলিয়ান আলভারেসের।

মেসি গোলবঞ্চিত থাকলেও পুরো মাঠজুড়ে তার দাপট ছিল দেখার মতো। অন্যদিকে পোল্যান্ডের সেরা তারকা রবের্ত লেভানদোভস্কির বলে স্পর্শ করার সংখ্যা গুনে বলতে পারবেন দর্শকরা। কেননা আক্রমণে উঠার সেই সুযোগই পায়নি পোলিশরা। আর এরই মধ্যে দিয়ে দ্বিতীয় পর্বে চলে গেল গ্রুপ সি থেকে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে আর্জেন্টিনা।

একই রকম সংবাদ সমূহ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানবিস্তারিত পড়ুন

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন