বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে চেতনানাশক ঔষধ স্প্রে করে আবারো নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সাতক্ষীরার আশাশুনিতে আবারো চেতনানাশক ঔষধ স্প্রের পর দরজা ভেঙ্গে এক শিক্ষকের বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা সহ সাড়ে আট লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রবিবার দিবাগত রাতে উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
গত এক সপ্তাহ আগে পাশের গ্রাম কাপসন্ডা থেকে মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাড়ি থেকে একই ভাবে মালামাল লুট করা হয়।

পারিশামারী ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও চেউটিয়া গ্রামের মৃত মাওলানা গোলাম রহমান সরদারের ছেলে আঃ হাই সরদার জানান, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া শেষে বিল্ডিংয়ের পূর্ব পাশের রুমে আমার স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) ও ছোট কন্যা মোব্বাশিরা খাতুন (২) একই খাটিয়ায় ঘুমাইয়া পড়ি। পশ্চিম পাশের রুমে আমার বৃদ্ধা মাতা সালেহা খাতুন ও আমার বড় কন্যা মোছাঃ মাহিরা খাতুন (৬) ঘুমায়। ভোর রাতে নামাজ পড়তে উঠে দেখতে পাই দরজা ভাঙ্গা ঘরের আলমারির জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। পরে স্থানীয় দের জানান তিনি।

শিক্ষকের স্ত্রী মাফুজা খাতুন জানান, চোরেরা ভিতরে প্রবেশ করে আলমারির মধ্যে লুকিয়ে রাখা নগদ ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ নিয়ে গেছে। চোরেরা বাড়ির সব কয়টি রুম তল্লাশি চালায়। চেতনা নাশক ঔষধ স্প্রে করার কারণে ঘুম ঘুম ভাব লাগছে। চোখে ঠিক মত দেখতে পাচ্ছি না।

আশাশুনি থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, শিক্ষকের বাড়িতে চুরি হওয়ার ঘটনাটি শোনা মাত্রই চলে এসেছি। শিক্ষক এবং তার স্ত্রীর কাছে সব কথা শুনলাম। দুর্বৃত্তদের ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে মুক্তিযোদ্ধা ও শিক্ষকের বাড়িতে একই কৌশল অবলম্বন করে বাড়ির মালামাল লুটের ঘটনায় এলাকায় ব্যাপক চোরা আতঙ্ক বিরাজ করেছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী