শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওমিক্রন: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান

ওমিক্রনের কারণে স্বাস্থ্য সুরক্ষার জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভ্রমণ নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষার ইস্যুর দিকটি বিবেচনা করে, আমাদের জনগণের সুরক্ষায় সীমান্তে অধিকতর নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হবে।

রোববার (৯ জানুয়ারি) ঢাকায় কূটনীতিকদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে এখন কূটনৈতিকরা কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে পারবেন।

ওমিক্রন ও স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ড. মোমেন বলেন, সরকার এই মুহূর্তেই লকডাউনের কথা ভাবছে না। কারণ ওমিক্রনের মৃত্যুহার অনেক কম। তবে করোনার এই নতুন ধরনের বিস্তার ঠেকাতে সরকার সব ধরনের যানবাহনে যাত্রীর সংখ্যা সীমিত করার বিষয়টি বিবেচনা করছে।

তিনি বলেন, সরকার সব জায়গাতেই যাত্রী সংখ্যা কমাতে পদক্ষেপ নেবে। আগেও এমনটি করা হয়েছে। আমরা সেই পদ্ধতি অনুসরণ করবো।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি খুশি যে তারা ঢাকায় কূটনীতিক ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য এই বিশেষ ভ্যাকসিন কর্মসূচির ব্যবস্থা করতে পেরেছেন। তিনি বলেন, সরকার অত্যন্ত কৃতজ্ঞ যে, অনেক দেশ আমাদের সহায়তায় এগিয়ে এসেছে এবং কোভ্যাক্সের আওতায় ভ্যাকসিনের ডোজ অনুদান দিয়েছে। সরকার তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ কে আব্দুল মোমেন বলেন, কিন্তু করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দেখা দেওয়ায় এখনও অনেক পথ বাকি রয়েছে। এখন পর্যন্ত আমরা সঠিক পথেই আছি, কিন্তু আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। এ সময় মন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি কূটনীতিকদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজের ব্যবস্থা করায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল