বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

“মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সাতক্ষীরার তালায় জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‌্যালী বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্ররিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার এনামুল হক।

ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভীন পাপড়ী, বে-সরকারি উন্নয়ন সংস্থা সাস এর পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

আলোচনা শেষে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন প্রতিবন্ধীকে কম্বল বিতরণ করা হয়।

তালা উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে ১৮ হাজার ৩ শ ৬জনকে বয়স্ক ভাতা, ৮ হাজার ৪শ ২৪ জনকে বিধবা ভাতা, ৫ হাজার ৫শ ৫৮ জনকে প্রতিবন্ধী ভাতা, ৮ জন হিজরা ভাতা, দলিত ৫৩ জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ৯৫ জনকে দেওয়া হয় বলে জানান উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার এনামুল হক।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত