শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের ৫ টি ইট ভাটায় দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর’র অভিযান

নড়াইলের কালিয়া উপজেলার ৫ টি অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর এর অভিযান।

বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) দিনব্যাপী কালিয়া উপজেলার কাঞ্চনপুর ও পাটকেলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর, খুলনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিফুর রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদীসহ পুলিশ ও আনছার বাহিনীর সহায়তায় কালিয়া উপজেলার কাঞ্চনপুর ও পাটকেলবাড়িয়ায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ ড্রাম চিমনীর ইট ভাটা সমূহের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় ও ইট ভাটা অবৈধ হওয়ায় ঐ এলাকার ৫ টি ইট ভাটাকে স্কেভেটর ও ট্রাকটরের সাহায্যে চিমনী,কিলন সম্পূর্ন ভেঙ্গে ফেলে ও প্রায় ১৬ লক্ষ কাচাঁ ইট সম্পূর্ন ধ্বংস করা হয়।
এর মধ্যে কাঞ্চনপুরের মো: সাদ্দাম খানের মেসার্স খান ব্রিকস্ এর প্রায় ৩ লক্ষ এবং পাটকেলবাড়িয়ার মো: জসিম এর মেসার্স এম জে বি এম ব্রিকস্/ এমকে ব্রিকস্ এর প্রায় ৫ লক্ষ, মো: লিটন মোল্যার মেসার্স ভাই ভাই ব্রিকস এর প্রায় ৪ লক্ষ, মো: লিটন দারোগার মেসার্স লাব্বি ব্রিকস্ প্রায় এর সাড়ে ৩ লক্ষ এবং ইয়াসিন মোল্যার মেসার্স ষ্টার ব্রিকস্ এর প্রায় আড়াই লক্ষ কাচাঁ ইচ ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদী জানান, নড়াইল জেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ ইট ভাটা সমূহের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এর মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী