রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার ২০০ কি.মি দূরত্ব কমবে

নড়াইলের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি। নড়াইলের মধুমতি নদীর ওপর ৬ লেনের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি। মধুমতি নদীর ওপর ৬ লেনের কালনা সেতু চালু হচ্ছে শিগগিরই। নির্মাণকাজ শেষ হয়েছে ৮৮ ভাগ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সেতুটি চালু হলে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে ১২১ কিলোমিটার। আর ২০০ কিলোমিটার কমবে ঢাকা-কলকাতা দূরত্ব।

পুরোদমে এগিয়ে চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর বহুল কাঙ্ক্ষিত কালনা সেতুর নির্মাণকাজ। ২০২০ সালের ১৫ মে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ‘ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর আওতায় শুরু হয় সেতুর নির্মাণকাজ।

দেশের প্রথম ৬ লেনের এ সেতুর কাজ ৮৮ ভাগ সম্পন্ন হয়েছে। ৬৯০ মিটার দীর্ঘ ও ২৭ দশমিক ১ মিটার প্রস্থের এ সেতুকে দৃষ্টিনন্দন করে তুলেছে ১৫০ মিটার স্টিলের নেলসন লসি আর্চ। সেতুর সংযোগ সড়কের কাজও শেষ। এতে স্প্যান রয়েছে ১৩টি ও গার্ডার ১৬০টি। এর মধ্যে বাকি ৮টি গার্ডার ইরাকসান এবং ৪টি স্প্যানের ডেক্সস্লাবের কাজ। এ সেতু চালু হলে কমবে দূরত্ব, সাশ্রয় হবে জ্বালানির। কালনা সেতু নড়াইল জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান জানান, পদ্মার এ পারে যতগুলো জেলা আছে, কালনা সেতু চালু হলে সবচেয়ে যে সুযোগ-সুবিধা আসবে তার মধ্যে নড়াইল জেলা অন্যতম। নড়াইলের ওপর দিয়েই প্রত্যেক দিন বিপুলসংখ্যক গাড়ি চলাচল করবে।

কালনা সেতু প্রকল্পের ব্যবস্থাপক মো. আশরাফুজ্জমান বলেন, স্বল্পতম সময়ের মধ্যে যেন আমরা কালনা সেতু চালু করতে পারি। যাতে ঢাকার সঙ্গে আমাদের যশোর, নড়াইল থেকে শুরু করে কোলকাতা বা ভারতের সঙ্গে আমাদের সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এবং এশিয়ান হাইওয়ে যে আমাদের এই কালনা নদীর দ্বারা বিচ্ছিন্ন ছিল এর মাধ্যমে যাতে সেই বিচ্ছিন্নতার অবসান ঘটে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে কালনা সেতু।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী