শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি নাসির উদ্দিন

যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় (নৌকা মার্কার) মনোনয়ন পেয়েছেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী নাসির উদ্দিন। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা হয়।

সভায় বেনাপোলসহ দেশের ৯টি পৌরসভার মেয়র পদে ও ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়।
বেনাপোল পৌরসভায় মনোনয়ন পেয়েছেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী নাসির উদ্দিন।
বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৬ নেতা। এরমধ্যে নাসিরকে নৌকার মাঝি করা হয়েছে।
আগামী ১৭ জুলাই পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে গণভবনে মিটিং ছিল শুক্রবার রাতে। মিটিং শেষে দলের প্রার্থী চূড়ান্ত’র বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের।
২০১১ সালের ১৩ জানুয়ারী বেনাপোলে প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে পৌর মেয়র নির্বাচিত হয়েছিলেন বর্তমান জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। ২০১৫ সালের ১৩ জানুয়ারী ওই পরিষদের মেয়াদ শেষ হলেও আর নির্বাচন হয়নি। প্রথম শ্রেণির এ পৌরসভায় সীমানা জটিলতা নিয়ে মামলার কারণে নির্বাচন আটকে যায়। ২০২২ সালের ২৭ এপ্রিল স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা