শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দর দিয়ে ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি 

বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রজনন ঘোড়া। বুধবার (১৫ মার্চ) রাত ৮টার পরে ১১টি রাইডিং ঘোড়া ও ৪টি প্রজনন ঘোড়া বন্দরে আসে। বৃহস্পতিবার আরও পাঁচটি ঘোড়া দেশে আসার কথা রয়েছে।
সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে (যার মেনিফেস্ট নং- ৮৩৪৮)। ঘোড়াগুলো বন্দর থেকে খালাস করে মাধ্যম এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। এর রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো কলকাতার বিধাতা সাপ্লাইয়ার।
ঘোড়া গুলি আসার বিষয়টি নিশ্চিত করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি এবং সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ঘোড়াগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ। এগুলো আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে খালাস হচ্ছে। খালাস করার পর ঘোড়াগুলো বেনাপোল বন্দর থেকে ঢাকার বসিলায় অস্থায়ী কোয়ারেন্টাইন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে ২৮ দিন রেখে স্বাস্থ্য পরীক্ষার পর রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে আসা হবে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, আমদানি করা ১৫টি ঘোড়া খালাসের জন্য কাস্টমস ও বন্দরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক