সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যানবেইস ও মাদরাসা শিক্ষা অধিদফতরে নতুন ডিজি

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান।

অপরদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কে এম রুহুল আমীন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

রাজশাহী নভোথিয়েটার স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক নারায়ণ চন্দ্র সরকারকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্মসচিব মো. জিয়াউল হককে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক এবং এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) গোকুল কৃষ্ণ ঘোষকে ট্যারিফ কমিশনের যুগ্মপ্রধান করা হয়েছে।

ডিপিডিসির নির্বাহী পরিচালক মনোজ কুমার রায় স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব নিয়োগ পেয়েছেন। রস্ক প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুল জলিলকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবুল কালাম আজাদকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে বদলির আদেশাধীন মো. এ খালেক মল্লিককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সৌজন্যে: জাগো নিউজ

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ