শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মসজিদে নববিতে রহমতের বৃষ্টি

তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমে ওমরাহ যাত্রীদের যখন হাঁসফাঁস অবস্থা, ঠিক তখন সৌদি আরবের পবিত্র মদিনা শহরের মসজিদে নববিতে রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিকালে এ হঠাৎই বৃষ্টি শুরু হয়। এ সময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিরা বৃষ্টিতে ভিজেই নামাজ আদায় করেন।

এ সময় মসজিদে নববি প্রাঙ্গনে বসানো বিশাল ছাতাগুলো খুলে দেয়া হয়। খোলা জায়গা থেকে কার্পেট সরিয়ে নেয়া হয়। এরপর মসজিদে নববির আঙিনা ও ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করেন পরিচ্ছন্নতা কর্মীরা।

এর আগে গত সোমবার (১০ এপ্রিল) কদরের রাতের শুরুতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মুষলধারে বৃষ্টি হয়। এ সময় পবিত্র রমজান মাসে প্রশান্তির বৃষ্টিতে ভেজেন ওমরাহকারীরা।

সৌদি আরবে গত সোমবার ছিল পবিত্র মাহে রমজানের ১৯তম দিন। ১৯তম দিনগত রাতকে কদরের অন্যতম রাত মনে করেন মুসলিমরা। এই রাতের প্রথম দিকে মক্কা শহরে ব্যাপক বৃষ্টিপাত হয়।

কাবা চত্বরে বৃষ্টি ও সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ করা হয়েছে মক্কা আঞ্চলিক অফিসের টুইট অ্যাকাউন্ট থেকে।

এতে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ করে যাচ্ছেন। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে বেঁছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য।

একই রকম সংবাদ সমূহ

কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষাবিস্তারিত পড়ুন

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা