মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বরগুনার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা রফিক ওরফে মিলনকে (৪৫) গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।

পুলিশ শুক্রবার রাতে মিলনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন ধর্ষণের অভিযোগের সত্যতা স্বীকার করেছে।

মিলনের স্ত্রী রুমা জানায়, ১৫ বছর আগে মিলনের সাথে তার বিয়ে হয়।
মিলন পেশায় একজন রং মিস্ত্রী। সে ১ থেকে ২ মাস যাবৎ শিশু কন্যাকে যৌন নির্যাতন করে আসছে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মা রুমা জানতে চায়। শিশুটি মা’কে ব্যথার জায়গা দেখিয়ে বলে, বাবা তাকে ব্যথা দিয়েছে।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মিলন মারধর করে বিষয়টি ফয়সালা করে। এরপরেও মিলন একই কাজ করে। শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান জানান, ওসি (তদন্ত) শহীদুল ইসলামের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়।

মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে, আমি কিছু করিনি, শয়তান আমাকে দিয়ে করিয়েছে।

শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা শহীদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম