বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীতের সকালে খালি পেটে লেবুর রস খাবেন না যেসব কারণে

ঠাণ্ডা পড়তে শুরু করেছে। প্রতিদিনের আবহাওয়া স্পষ্ট জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই সময়ে সংক্রমণজনিত সমস্যা এড়াতে অন্যান্য উপাদানের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকা জরুরি। তবে লেবুর পানি সকলের জন্য উপকারী নয় বলেই জানিয়েছেন পুষ্টিবিদেরা।

চলুন জেনে নেওয়া যাক-

দাঁতের এনামেল নষ্ট হতে পারে : লেবুর রসে থাকা অ্যাসিড দাঁতের এনামেলের স্তর নষ্ট করে দিতে পারে। এই এনামেলের স্তর উঠে যেতে শুরু করলে তা ক্ষইতে শুরু করে। দাঁতের সঙ্গে যুক্ত স্নায়ু উন্মুক্ত হয়ে পড়ে।

পেটে ঘা হওয়া অসম্ভব নয় : লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড অনেকেরই পেটে সমস্যা সৃষ্টি করে। খাবার হজম করতে সাহায্য করে বিভিন্ন ধরনের অ্যাসিড। পর্যাপ্ত খাবারের জোগান ছাড়া পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া মোটেও ভালো নয়।

অ্যালার্জি হতে পারে : সব খাবার সকলের সহ্য হয় না। অনেকেরই লেবুর রস থেকে অ্যালার্জি হয়। পেট খারাপ, ডায়েরিয়া কিংবা বমি হওয়া অস্বাভাবিক নয়।

ওষুধের সঙ্গে বিক্রিয়া : খালি পেটে খেতে হয় এমন ওষুধের সঙ্গে লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে। ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে।

অম্লত্ব বেড়ে যেতে পারে : যাঁরা অ্যাসিড রিফ্লাক্সজনিত সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এই পানীয় ক্ষতিকর। গলা, বুকজ্বালার সমস্যা বেড়ে যেতে পারে লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিডের জন্য। সকালে খালি পেটে এই পানীয় খেলে শরীরে অম্লত্বের মাত্রা বেড়ে যেতে পারে। সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত