বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শৈত্যপ্রবাহ হতে পারে মঙ্গলবার থেকে

পৌষের শুরুতেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। হিমালয় পেরিয়ে শীতল হাওয়া উত্তরবঙ্গ দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত হচ্ছে। কাঁপুনি ধরাচ্ছে শীত।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের সব অঞ্চলের তাপমাত্রাই গড়ে ৪ থেকে ৮ ডিগ্রি কমে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর মঙ্গলবার থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ২১ ডিসেম্বর থেকে মূল শৈত্যপ্রবাহ শুরু হলেও শনিবার ১৮ ডিসেম্বর থেকে রাজশাহী ও রংপুর বিভাগে শীতের তীব্রতা বাড়তে পারে।
এতে কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। তবে এটা চলবে তিন থেকে চার দিন। এ সময়ের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

আবহাওয়াবিদরা জানান, আমেরিকা, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো যখন একই সঙ্গে একই পূর্বাভাস দেয় তখন সেটা সঠিক বলে প্রমাণিত হয়। ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার শঙ্কার কথা নির্দেশ করছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। শীতকালীন শাকসবজি ও বীজতলাকে প্রচণ্ড ঠাণ্ডা হতে রক্ষায় পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

এদিকে, পঞ্চগড় দিয়ে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে। গত কয়েক দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বছরের শীতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৯ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের কিছু এলাকায় রীতিমতো হাড়কাঁপানো ঠাণ্ডা নেমেছে। উত্তর জনপদে ঘন কুয়াশায় দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছে না।

আবহাওয়াবিদ জানান, তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। সোমবারের পর দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতেও নামতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, ২১ ডিসেম্বরের পর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া দপ্তর জানায়, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীত বেড়েছে। কুয়াশায় ঢেকে থাকছে দিনের বেশির ভাগ সময়। সড়ক-মহাসড়কে যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে। উত্তরের জেলাগুলোয় ঠাণ্ডা হাওয়ার কারণে নাগরিক জীবনে নেমে এসেছে স্থবিরতা।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী