শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মোদির আগমনে নতুন সাজে শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির

সাতক্ষীরার শ্যামনগরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবর পেয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে শ্যামনগর উপজেলার ১০ সহস্রাধিক মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বইছে।

জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন। এ সফর সূচির অংশ হিসেবে মোদির আগামী ২৭ মার্চ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করার কথা রয়েছে। এমন খবরে অন্যান্য মহলের মতো শ্যামনগরে বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তারা মোদিকে স্বাগত জানানোর প্রস্তুতিও নিচ্ছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী ২৭ মার্চ শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরে আসবেন। সেখানে তিনটি হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। মন্দির সংস্কারের কাজ চলছে পুরোদমে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের পৃথক নিরাপত্তা টিম ঘটনাস্থল সফর করেছে। তারা মোদির নিরাপত্তার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা করবে বলে জানা গেছে।

সাতক্ষীরা থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাবেন মোদি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন। এরপর সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী গোপালগঞ্জের ওড়াকান্দিতে যাবেন।

সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে মতুয়া সম্প্রদায়ের ২০ হাজারেরও বেশি মানুষ রয়েছেন। তাদের মধ্যে কেবলমাত্র শ্যামনগর উপজেলায় রয়েছেন ১০ হাজারেরও বেশি। আগামী ২৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির এ মন্দির সফর যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিভিন্ন মহল।

ভারত-বাংলাদেশ মিলিয়ে মতুয়া সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা ৫ কোটির বেশি। এর মধ্যে প্রায় ৩ কোটির বসবাস পশ্চিমবঙ্গে।

যশোরেশ্বরী কালীমন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জী একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ।
তিনি জানান, এ মন্দিরে প্রতি বছর শ্যামা কালীপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি শনিবার ও মঙ্গলবার এই মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। পূজা অর্চনায় শত শত ভক্তের সমাগম ঘটে বলেও তিনি জানান।

সাতক্ষীরা জেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি সভাপতি কৃষ্ণান্দ মুখার্জী জানান, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বইছে।

সাতক্ষীলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সেখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রায় এক ঘণ্টা শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরার শ্যামনগরে আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈশ্বরীপুরে যশোরেশ্বরী মন্দির সংসকার কাজ চলছে। তার নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী