শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাড্ডাহাড্ডি ভোট শেষে মারামারি হয়: সিইসি

নির্বাচন যখন হাড্ডাহাড্ডি হয় তখন ভোটের শেষেই মারামারি হয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‌‘হাড্ডাহাড্ডি নির্বাচন যখন হয় তখন ভোটের শেষে একটা মারামারি হয়। গত কালকেও হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। ’

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের ১০ম দিনে এসে গণফোরামের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

গতকাল বুধবার সারাদেশে পৌরসভা উপজেলা পরিষদসহ ৬৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। ভোট শেষে নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভোটকে সুষ্ঠু ভোট দাবি করেন। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপির ভোটের ফল ঘোষণার পর পুলিশের গুলিতে এক শিশুর মৃত্যু হয়। শিশুর বাবা-চাচা ও স্থানীয়দের অভিযোগ, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালালে শিশুটি গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলন, ‘আমি রাতে ১০ টায় ফোন করেছি ডিসি-এসপিকে, ঘটনাটা কি হলো? ইলেকশনটা শেষ হয়ে গেছিলো। শেষ হয়ে যাওয়ার পরই মেম্বার কেন্ডিডেটরা একজনের ওপর হামলা করে বসেছে। ’
নিজের এক সহকর্মীর প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘আমাদের এক সহকর্মী প্রায় বলে থাকেন আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা আছে।

আমি ইলেকশন করবো। কিন্তু আমাকে জিততেই হবে। মানে হারতে যে হতে পারে এটা কেউ মেনে নিচ্ছে না। এই মনস্তাত্ত্বিক একটা দৈন্যতা আমাদের মধ্যে আছে। যে কারণে এই সহনশীলতা যদি জাগ্রত করা না যায় তাহলে একটা সংকট থেকে যাবে।

রাজনৈতিক দলগুলো অনেক বড় উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, ‘দেশের রাজনীতি আপনারা নিয়ন্ত্রণ করেন। আমরা কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু ভোটের বাক্সে একটা ভোটার গিয়ে ওখানে কাগজটা ফেলবে, দায়িত্বটা সীমিত। ’

দেশের রাজনীতির সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটাকে ধারণ করা, লালন করা, উন্নত করার যে দায়িত্ব; তা আপনাদের। ’

সিইসি নিজেদের নগণ্য ব্যক্তি দাবি করে বলেন, ‘আপনাদের (রাজনীতিবিদদের) অনেক বড় করে দেখতে চাই। অনেক বড় করেই দেখি। এরপর যারা মাননীয় সংসদ সদস্য আপনাদের মাননীয় সংসদ সদস্যদের দায়িত্ব অনেক বড় হয়ে যায়। আপনাদের যেমন প্রত্যাশা আছে আমাদের ওপর, সামান্য একটু প্রত্যাশা আমাদের, কিন্তু অনেক বড় প্রত্যাশা আপনাদের কাছে। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। ’

বক্তব্য শেষে সিইসি গণফোরামের উদ্দেশে বলেন, ‘মনে কষ্ট নেবেন না, অপরাধ নেবেন না। ’

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

প্রত্যাশিতভাবেই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জাবিস্তারিত পড়ুন

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা