শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

১৭ জুলাই, ২০২০

করোনাকালীন মানবিক সহায়তায় যশোর সেনানিবাস

করোনাকালীন মানবিক সহায়তায় যশোর সেনানিবাস। করোনার আতঙ্ক কাটিয়ে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে নিজেদের জীবন উৎস্বর্গ করার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- করোনা মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপসমূহ বেগবান এবং কার্যকরী করার লক্ষ্যে সেনাসদস্যরা জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে যশোর সেনানিবাসের তত্ত্বাবধানেবিস্তারিত পড়ুন

কেশবপুরে ১০ জুয়াড়ী আটক

যশোরের কেশবপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জুয়াড়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে কেশবপুর থানার এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাগুরখালী বাজারে অভিযান চালিয়ে একটি চায়ের দোকান থেকে ১০ জুয়াড়ীকে আটক করে। আটকৃতরা হল বড়েঙ্গা গ্রামের মকছেদ আলীর পূত্র সিরাজুল ইসলাম (৪০), মোসলেম উদ্দীনের পূত্র রিপন হোসেন (২৮), মৃত শাহাজাহান আলীর পূত্র আলমগীর হোসেন (২৫), আবুল কাশেমের পূত্র জুয়েল রানা (২৭), সাজ্জাত আলীর পূত্র আলমগীর হোসেন (৩০),বিস্তারিত পড়ুন

কেশবপুরে মাইক লাইট মালিক ও শ্রমিক সমিতি গঠন

যশোরের কেশবপুরে ডেকোরেটর ব্যবসার সাথে জড়িত মাইক লাইট মালিক ও শ্রমিকদের নিয়ে বৃহস্পতিবার সকালে মাইক লাইট মালিক ও শ্রমিক কল্যান সমিতি গঠন করা হয়েছে। যশোর জেলা মাইক লাইট মালিক ও শ্রমিক কল্যান সমিতির উদ্যেগে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত মাইক, লাইট মালিক ও শ্রমিক কল্যান সমিতি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেকোরেটর ব্যবসায়ী মশিয়ার রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা মাইক, লাইট মালিক ওবিস্তারিত পড়ুন

১৭জুলাই: দেশে করোনায় মৃত্যু ৫১, শনাক্ত ৩০৩৪ জনের

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১৩২ দিনের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে, শনাক্ত রোগীর সংখা পৌঁছেছে প্রায় দুই লাখে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৪৭ জন। গত এক দিনে আরও ৩ হাজার ৩৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১বিস্তারিত পড়ুন

এখনও করোনামুক্ত ভারতের যে অঞ্চল

নভেল করোনাভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। তবে ভারতের লাক্ষাদ্বীপ কোভিড মোকাবিলায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ৩৬টি দ্বীপকে নিয়ে গঠিত আরব সাগরের এই দ্বীপপুঞ্জটিতে আজ পর্যন্ত একটিও পজিটিভ শনাক্ত হয়নি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড বুলেটিনে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর তালিকায় শুধু এই একটি অঞ্চলের নামই আজ পর্যন্ত আসেনি – কারণ সেখানে কোনও পজিটিভ কেসই মেলেনি। এমন কী, সম্প্রতি লাক্ষাদ্বীপের প্রশাসনবিস্তারিত পড়ুন

‘রাশিয়ার করোনা ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ’

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এর বিষাক্ত ছোবলে যেন অসহায় হয়ে পড়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। এখনও পর্যন্ত কার্যকরী কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে সারাবিশ্বে আক্রান্ত হয়েছে কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ১৭০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৯ লাখ ২ হাজার ৬৭৩ জনের। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বে কোণঠাসাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গে আরো একজনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টায় তিনি মারা যান। মৃতের নাম বেল্লাল হোসেন (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের মুহবুর রহমানের ছেলে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মণ্ডল জানান, গত ১২ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সদর উপজেলার বাঁশদহা গ্রামের কৃষক বেল্লাল হোসেন। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

লকডাউনে অনলাইনে দেখেই ৫৩ কোটির বিশাল দ্বীপ ক্রয় অজ্ঞাত ব্যক্তির!

শুধুমাত্র ভিডিওতে দেখেই আস্ত একখানা দ্বীপ কিনে ফেললেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সরাসরি তিনি দ্বীপটি দেখেননি। এমনকী সেখানে পা রেখেও দেখেননি। কিন্তু লকডাউনে অনলাইন শপিং করে ফেলেছেন। ৫৫ লক্ষ পাউন্ড স্টারলিং (বাংলাদেশি টাকায় প্রায় ৫৩ কোটি টাকা) খরচ করে তিনি আস্ত একখানা দ্বীপ কিনে ফেলেছেন। আয়ারল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এই দ্বীপ। উপকূলবর্তী ওয়েস্ট কর্ক-এর অন্তর্গত রোরিং ওয়াটার বে-তে অবস্থিত ১৫৭ একর বিস্তৃত ‘হর্স দ্বীপ’। এটি কিনেছেন যিনি তার পরিচয় জানা যায়নি। তবেবিস্তারিত পড়ুন

ডাক্তারকে নাম বলায় পেটালেন স্বামী

যে দেশে মেয়েদের নাম প্রকাশ নিষেধ

এই নারীর নাম আমরা দিয়েছি রাবিয়া – থাকেন পশ্চিম আফগানিস্তানে। অনেক জ্বর নিয়ে তিনি গেছেন ডাক্তারের কাছে। ডাক্তার তার কোভিড-১৯ শনাক্ত করেছেন। রাবিয়ার অনেক জ্বর, সারা শরীরে ব্যথা। রাবিয়া বাসায় ফিরে তার স্বামীর হাতে পেসক্রিপশনটা দিলেন, যাতে স্বামী তার জন্য ওষুধগুলো কিনে আনতে পারেন। স্বামীর চোখে পড়ল প্রেসক্রিপশনে রাবিয়ার নাম লেখা। ক্রোধে উন্মাদ হয়ে গেলেন স্বামী। বাইরের ”একজন অপরিচিত পুরুষের কাছে” তার নাম প্রকাশ করার জন্য তাকে পেটাতে লাগলেন। আফগানিস্তানের সমাজেবিস্তারিত পড়ুন

আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ভিবিডি সাতক্ষীরা’র খাদ্য সামগ্রী বিতরণ

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সুন্দরবন সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ জেলেসহ নিম্ন আয়ের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা। গত ২০ মে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের পর থেকেই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ভিবিডি সাতক্ষীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১২ টায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাবনগর ইউনিয়নের চাকলা গ্রামে শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রীসহ সুপেয় পানি বিতরণ করা হয়। ভিবিডি সাতক্ষীরা’র সভাপতি সুব্রত হালদারেরবিস্তারিত পড়ুন