শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা

কালিগঞ্জের পল্লীতে এক সন্তানের জননী অল্পনা রানী (৩০) আত্মহত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের রবিন সরকারের স্ত্রী ও গোপালগঞ্জ উপজেলার সাধন মন্ডলের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফ্ফার এ প্রতিনিধিকে জানান, রবিন এর স্ত্রী অল্পনা রানী মন্ডল বুধবার (১৫ জুলাই) রাত আনুঃ ৩ টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। ৪ বছরের একটি পুত্র সন্তান রেখে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার পথ বেছে নেয় গৃহবধু অল্পনা রানী। গ্রামবিস্তারিত পড়ুন

তালায় পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবস

সাতক্ষীরার তালায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুভাস সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসবে বক্তব্যে রাখেন তালা উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) শুভ্রাংশু শেখর দাশ। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আগ্রহী কৃষান-কৃষানি এবং ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে কৃষিকে ‘নিরাপদ’ ওবিস্তারিত পড়ুন

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে কলারোয়ায় দোয়ানুষ্ঠান

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠি যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে তার মাগফিরাত কামনায় কলারোয়ায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গভীর শোক প্রকাশ করেছে কলারোয়ার যুগান্তর প্রতিনিধি মুজাহিদুল ইসলামের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) বাদ যোহর কলারোয়া রিপোর্টার্স ক্লাবে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গণমাধ্যমকর্মীরা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান৷ দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, উপদেষ্টাবিস্তারিত পড়ুন

র‌্যাবকে ‘অনেক কিছু’ বলেছেন সাতক্ষীরায় গ্রেপ্তার সাহেদ

ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নানা কাজ হাসিল করে নেওয়া মোহাম্মদ সাহেদের কাছে ‘অনেক তথ্য’ পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব। বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ধরে হেলিকপ্টারে ঢাকায় আনার পর সাহেদকে নিয়ে উত্তরায় তার আরেকটি কার্যালয়ে র‌্যাব অভিযান চালায়। এরপর বিকালে উত্তরার র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তাদের এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরতে উপস্থিত হন খোদ র‌্যাবপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেবিস্তারিত পড়ুন

‘নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদন’ আসা নিউজ পোর্টাল প্রয়োজনে বন্ধ: তথ্যমন্ত্রী

ইন্টারনেটভিত্তিক সংবামাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়ায় যেসব নিউজ পোর্টাল নিয়ে গোয়েন্দা সংস্থা থেকে ‘নেতিবাচক প্রতিবেদন’ পাওয়া যাবে, প্রয়োজনে সরকার সেগুলো বন্ধ করে দেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনলাইনগুলোর ব্যাপারে একটি সংস্থার পক্ষ থেকে ১৭ শর মত তদন্ত প্রতিবেদন পেয়েছি। আরেকটি সংস্থা থেকেও একশর মতো তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে।” এ মাসের মধ্যে আরও তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে জানিয়ে হাছান বলেন, সেসব প্রতিবেদন সাপেক্ষে চলতিবিস্তারিত পড়ুন

গণপরিবহন নয়, ঈদের ৯ দিন পণ্য পরিবহন বন্ধ: নৌ-প্রতিমন্ত্রী

‘ঈদের আগে ৫, পরে ৩ দিন গণপরিবহন বন্ধ’ এমন তথ্য দিয়েছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এবার জানালেন গণপরিবহন নয়, ঈদের এই ৯ দিন পণ্য পরিবহন বন্ধ থাকবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী ঈদুল আজহার পাঁচ দিন আগে ও তিন দিন পর গণপরিবহন বন্ধ থাকবে বলে সরকারের নির্দেশনা পেয়েছেন জানালেও সভা শেষে বললেন ভিন্ন কথা। ঈদুল আজহার আগে গণপরিবহন বন্ধের নির্দেশনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, গণপরিবহন নয়, বন্ধ থাকবে পণ্য পরিবহন।বিস্তারিত পড়ুন

কাতারে ফুটবল বিশ্বকাপ: দিনে ৪ ম্যাচ

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্ট শুরু হবে ২০২২ সালের ২১ নভেম্বর। ফিফার ওয়েবসাইটে বুধবারের বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিদিন ১১ ঘণ্টার মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর ১টায় প্রথম ম্যাচ শুরু হবে। চতুর্থ ম্যাচ রাত ১০টায় শুরু হয়ে মাঝরাতের একটু আগে শেষ হবে। ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন আল বাইত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ৮০ হাজার দর্শক ধারণবিস্তারিত পড়ুন

আশার আলো দেখাল মার্কিন সংস্থা, মানব পরীক্ষার শেষ ধাপে ভ্যাকসিন

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে আশার আলো দেখাল মার্কিন সংস্থা মডার্না। তাদের তৈরি ভ্যাকসিনটি প্রথম এবং দ্বিতীয় ধাপ পার করেছে। খুব দ্রুত তারা তৃতীয় বা শেষ ধাপের পরীক্ষা চালাতে যাচ্ছে। খবর ব্যাংকক পোস্টের। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে ৩০ হাজার মানুষের দেহে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হবে। অপরদিকে আগামী অক্টোবরের মধ্যেই এই পরীক্ষার ফলাফল জানা যাবে। এর আগে ভ্যাকসিনটির দ্বিতীয় ধাপের পরীক্ষায় যে ৬০০ জন সুস্থ স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন তাদেরবিস্তারিত পড়ুন

করোনায় মারা গেলেন সাবেক নৌ-প্রধান মোহাইমিনুল

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলামের মৃত্যু হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মঙ্গলবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মোহাইমিনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। গত ১ জুলাই তিনি করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হন। মোহাইমিনুল ইসলাম ১৯৯১ হতে ১৯৯৫ পর্যন্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন। সাবেক এই নৌবাহিনী প্রধানের মৃত্যুতেবিস্তারিত পড়ুন

বোরখা পরে ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দেবহাটা সীমান্তে ‘ওরে বাটপার’ সাহেদ গ্রেপ্তার

বোরখা পরে ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র‍্যাবের জালে ধরা পড়লেন মহাপ্রতারক রিজেন্ট হাসপাতাল চেয়ারম্যান ও প্রতারণা মামলার প্রধান আসামি সাহেদ করিম। বুধবার (১৫জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাঁকে সাতক্ষীরা সীমাতের পদ্মশাখরা এলাকার নদী লাবণ্যবতী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছে অবৈধ বিদেশি পিস্তল ও গুলি পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ। তিনি বলেন, বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে র‍্যাবের বিশেষবিস্তারিত পড়ুন