শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দেবহাটায় যেভাবে গ্রেফতার হলেন সাহেদ

বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। সাহেদকে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। সাতক্ষীরার সীমান্তবর্তীবিস্তারিত পড়ুন

১৫ জুলাই, ২০২০

দেশের আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী

দেশের আর্থ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। মহামারী করোনা এবং আম্পান দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জাতিকে খাদ্য সংকট থেকে রক্ষায় কৃষকদের মনোবল বৃদ্ধির পাশাপাশি ফসল উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের হাতে তুলে দেয়া হচ্ছে নগদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আ.লীগের সা. সম্পাদকের করোনা শনাক্ত।। সুস্থতা কামনা

করোনায় আক্রান্ত সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাধারণ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সকলের প্রিয় নেতা আলহাজ্জ মো. নজরুল ইসলামের করোনা ভাইরাস থেকে মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছেন ১৩নং লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্জ মো. আব্দুল হান্নান। বিবৃতিতে তিনি বলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম নিজের জীবনের ঝুকি নিয়ে করোনা প্রতিরোধে মানুষের পাশে থেকে সাহস যুগিয়েছেন এবংবিস্তারিত পড়ুন

একদিনে আরও ৩৩ প্রাণহানি,শনাক্ত ৩৫৩৩

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে একদিনে (২৪ ঘণ্টায়) আরও ৩৩ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে আরও ৩ হাজার ৫৩৩ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৭ জনে এবং শনাক্তের সংখ্যা এক লাখ ৯৩ হাজার ৫৯০ জনে দাঁড়াল। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। দেশের মোট ৭৯টি ল্যাবে করোনা পরীক্ষার তথ্য তুলেবিস্তারিত পড়ুন

করোনায় আক্রান্ত এমপি রবি এখন আল্লাহর রহমতে সুস্থ

করোনা যুদ্ধে জনগণের জন্য নিজের জীবনের ঝুকি নিয়ে করোনার সংক্রমণ রোধে সকলকে সচেতন করতে এবং সাতক্ষীরাকে করোনা মুক্ত করতে নিরলস কাজ করা সেই জনগণের সেবক সাতক্ষীরার গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মহান আল্লাহ রহমতে সকলের দোয়ায় এখন সুস্থ আছেন। তিনি নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। মহান আল্লাহ তায়ালা তাকে যেন দ্রুত সম্পুন্ন সুস্থ করে দেন। সেজন্য তিনি সকলের কাছে দোয়াবিস্তারিত পড়ুন

সবকিছুর মূলে সাহেদের উদ্দেশ্য ছিল প্রতারণা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাহেদ সবসময় প্রতারণা করার ফাঁকফোকর খুঁজতো। আর প্রচারণার অংশ হিসেবেই সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি উঠাতো। এসব দিয়েই তার প্রতারণা কাজকে আরও সহজ করত।’ তিনি বলেন, ‘যখন করোনা হাসপাতাল কেউ দিতে চাচ্ছিল না, তখন সাহেদ নিজ থেকে এগিয়ে এসেছিল। তার উদ্দেশ্য ছিল যে প্রতারণা সেটা তো সেই মুহূর্তে বোঝা যায়নি। এই সবকিছুর মূলে তার উদ্দেশ্য ছিল প্রতারণা সেটা এখন বোঝা যাচ্ছে।’বুধবার (১৫ জুলাই)বিস্তারিত পড়ুন

গোঁফ কেটে, মাথার চুলের রং পরিবর্তন করে ছদ্মবেশ নেয় সাহেদ

রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। র‍্যাব জানায়, দালালদের মাধ্যমে সীমান্ত পার হয়ে পালানোর চেষ্টা করছে সাহেদ এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। সারারাত অভিযান শেষে সকাল ৫.১০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। এসময় সাহেদর সাথে ৩ রাউন্ড গুলিসহ অবৈধ পিস্তল পাওয়া যায়। র‍্যাব আরও জানায়, বোরকা পরে নৌকায়বিস্তারিত পড়ুন

‘জাল টাকায় ঋণ পরিশোধ করতেন সাহেদ’

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ শেষে উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি বাসায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেটি সাহেদের গোপন বাসা বলে জানিয়েছে র‌্যাব। সেখানে থেকে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। যে টাকা দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতেন সাহেদ। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে র‌্যাব সদর দফতর থেকে সাহেদকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ৬২ নম্বর বাড়িতে অভিযানবিস্তারিত পড়ুন

ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহণ বন্ধ: নৌপ্রতিমন্ত্রী

ঈদুল আজহার আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন পেয়েছি আমরা। সেই আলোকেই আমরা পদক্ষেপ নেবো। তাই যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ৫ দিন পূর্বেই যেতে হবে এবং যারা আসতে চায় তাদের ৩ দিন পরে আসতে হবে। ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অহ্বান জানান প্রতিমন্ত্রী। বুধবার (১৫ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-উল-আজহাবিস্তারিত পড়ুন

সরকার আর শিক্ষিত বেকার তৈরি করতে চায় না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ শিক্ষার্থী অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করছে, চাকরির বাজারে সে পরিমাণ অনার্স ও মাস্টার্সের চাহিদা রয়েছে কিনা তা ভেবে দেখার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, যারা বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করছেন তাদের অনেকেই চাহিদা অনুযায়ী চাকরি পাচ্ছেন না এবং কোন ধরনের টেকনিক্যাল শিক্ষা না থাকায় তারা বেকার থেকে যাচ্ছেন। সরকার আর এই রকমের শিক্ষিত বেকার তৈরি করতে চায় না। বিষয়টিবিস্তারিত পড়ুন