জুলাই, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
চুলে কলপ, গোঁফে ছাঁট; তারপরও ধরা সাহেদ

বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম চুলে রঙ করে গোঁফ ছোট করে বোরকা পরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টায় ছিলেন বলে জানিয়েছে র্যাব। মহামারীকালে রিজেন্ট হাসপাতালের নানা অনিয়ম-দুর্নীতির খবর ফাঁসের পর পালিয়ে যাওয়া এর চেয়ারম্যান সাহেদকে এক সপ্তাহ পর বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ধরা পড়েন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহসম্পাদক পরিচয়ে দাপট দেখানো বিশালবপু সাহেদ কাঁচাপাকা চুল আর বড় গোঁফ নিয়ে হাজির হতেন বিভিন্ন টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে। তবে গ্রেপ্তারের সময়বিস্তারিত পড়ুন
সেটা যে সাহেদের চাল ছিল, কেউ বোঝেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস মহামারীর বিস্তারের মধ্যে সংকটময় মুহূর্তে আগ বাড়িয়ে আক্রান্তদের রিজেন্ট হাসপাতালে চিকিৎসার প্রস্তাব দেওয়াটা যে প্রতারক মোহাম্মদ সাহেদের চাল ছিল তা কেউ ধরতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোভিড-১৯ পরীক্ষা না করে সনদ দেওয়া ও অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে বুধবার সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনার পর নিজের বাড়িতে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, “কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য আমরা অনেক হাসপাতাল খোঁজছিলাম। কেউ তখনবিস্তারিত পড়ুন
খুবই চতুর, ধুরন্ধর ও অর্থলিপ্সু সাহেদ : র্যাব ডিজি

র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সাহেদ নিজেকে নিরাপরাধ দাবি করলেও মূলত তিনি একজন চতুর, ধুরন্ধর এবং অর্থলিপ্সু। বুধবার বিকেল ৩টায় সাহেদকে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। র্যাব ডিজি বলেন, গত মঙ্গলবার রাতে গাজীপুরের কাপাসিয়া থেকে রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। মাসুদ পারভেজের দেওয়া তথ্যে রিজেন্টের চেয়ারম্যান সাহেদ করিমকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময়বিস্তারিত পড়ুন
এই সেই ড্রেন: এখানে শুয়েছিলেন ‘ওরে বাটপার’ সাহেদ

মৎস্যঘেরে পানি সরানোর জন্য যে সরু ড্রেন কাটা হয় সেই ড্রেনে শুয়ে ছিলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম। এই ড্রেনের পাশেই বোরকা পরিহিত অবস্থায় ঘুরাঘুরি করেন তিনি। স্থানীয়রা তাকে ভেবেছিলেন পাগল। কিন্তু র্্যাব-৬ এর গোয়েন্দা তৎপরতায় ধরা পড়েন সাহেদ। ছবিতে যে জায়গাটি দেখা যাচ্ছে এখান থেকেই র্্যাব সদস্যরা সাহেদকে ধাওয়া করলে তিনি র্্যাবকে লক্ষ্য করে অস্ত্র তাক করেছিলেন। কিন্তু র্্যাবের প্রশিক্ষিত সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। সীমান্তবিস্তারিত পড়ুন
বিশ্বমানের প্রতারক সাহেদ গ্রেপ্তার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে অস্ত্রসহ রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৫ জুলাই) ভোরে র্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরা জেলার দেবহাটার রামগতি সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ মো. সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতীবিস্তারিত পড়ুন
১৫জুলাই: দেশে করোনায় ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৩

দেশে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৩ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ২টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে মোট ৯ লাখ ৮০ হাজার ৪০২টি নমুনা পরীক্ষা হল। এই সময়ে শনাক্ত ৩ হাজার ৩৫৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গেও একের পর এক বন্ধ হচ্ছে সরকারি দপ্তর

করোনা ভাইরাস সংক্রমণের জেরে মাসখানেক আগে ভারতের রাজধানী দিল্লিতে একের পর এক বন্ধ হচ্ছিল সরকারি দপ্তর। বর্তমানে সেই ছবি ফিরে আসছে পশ্চিমবঙ্গে। রাজ্যেও একের পর এক বন্ধ হচ্ছে সরকারি দপ্তরগুলো। সংক্রমণের জেরে মঙ্গলবারই কলকাতার জেশপ বিল্ডিংয়ে কৃষি ডিরেক্টরেটের অফিস ফের তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে ওই দপ্তরে অতিরিক্ত অধিকর্তার করোনা ধরা পড়ায় এই দপ্তরটি বন্ধ করা হয়েছিল। গোটা অফিস স্যানিটাইজেশনের পর তা চালু হয়। কিন্তু সম্প্রতি দপ্তরের ডিরেক্টরেটেরবিস্তারিত পড়ুন
কলম থেকে কলাম
পরনির্ভরশীলতা নয়, উদ্যোক্তা হতে পারে আগামির ভবিষ্যৎ

আমাদের সমাজ এমন কেন? একবার কী ভেবেছেন আমরা কেন কাউকে উপরে উঠতে দেই না? কেনই বা কারো বড় হয়ে ওঠা টা মানতে পারিনা, আবার কারো নিজের মতের চিন্তা ধারাকেও প্রাধান্য দেই না। আমরা ভাবি লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে একটা বড় চাকরি করতে হবে। কখনও কি এভাবে ভেবেছেন? আপনি আপনার গ্রাজুয়েট শেষ করতে আপনার জীবন থেকে প্রায় ২৫ টি বছর নিয়ে নিচ্ছেন। এই ২৫ টি বছর কিন্ত আপনার গড় আয়ু ৬০-৬৫ থেকেবিস্তারিত পড়ুন
নড়াইলে বৃক্ষরোপন ও এতিমদের মাঝে উপকরণ বিতরণ ছাত্রলীগের

“মুজিব বর্ষের স্লোগান ৩ টি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় নড়াইলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ শাখা। “মুজিব বর্ষের স্লোগান ৩টি করে গাছ বুধবার (১৫ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরুষ ও মহিলা হোস্টেলের মধ্যে বনজ ও ফলজ গাছ রোপন করা হয়। বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষরোপন করেনবিস্তারিত পড়ুন
ড্রেনের ভেতর শুয়ে ছিলেন প্রতারক সাহেদ

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ প্রতারক সাহেদকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদ জানান।বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদ জানান। সাহেদকে গ্রেপ্তারের সময় প্রত্যক্ষদর্শী কোমরপুর গ্রামের নুরুল ইসলামবিস্তারিত পড়ুন

