সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বৃক্ষরোপন ও এতিমদের মাঝে উপকরণ বিতরণ ছাত্রলীগের

“মুজিব বর্ষের স্লোগান ৩ টি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় নড়াইলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ শাখা।

“মুজিব বর্ষের স্লোগান ৩টি করে গাছ বুধবার (১৫ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরুষ ও মহিলা হোস্টেলের মধ্যে বনজ ও ফলজ গাছ রোপন করা হয়। বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষরোপন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রত্যেকটি ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এ বৃক্ষরোপন কার্যক্রমে অংশগ্রহণ করে পরিবেশের বন্ধু বৃক্ষ রোপন করেন।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন মানিক বলেন, কেন্দ্রীয় কমিটির যেকোনো কর্মসূচি পালন করতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ বদ্ধপরিকর সবসময়। আমাদের প্রতিটি নেতাকর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে গাছ লাগিয়েছে। সামনেও কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি দিক না কেন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তা পালন করার চেষ্টা করবো। আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি অনুযায়ী ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু ও নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুলের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আমরা বৃক্ষরোপন করেছি।

তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপনই না নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন লিফলেটও ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। অপর দিকে নড়াইলে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মৌসুমী ফল বিতরণ।
নড়াইলে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ও সীমাখালী এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মৌসুমী ফল বিতরণ করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) মো: জাহিদ হাসান, জেলা যুব মহিলালীগের আহবায়ক নাসিমা রহমান পলি, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ, বরাশুলা শিশু সদন কমপ্লেক্সের পরিচালক মো: ইউসুফ আলী, সীমাখালী এতিমখানার শিক্ষক কারী মো:
শের আলী।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন সূত্রে জানা যায়,করোনা সংকটে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মৌসুমী ফল আম, কাঁঠাল, আনারস, কলা,
পেয়ারা বিতরণ করা হয়েছে।
এছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের
কার্যালয় চত্বরে বৃক্ষ রোপণ করা হয়।সংগঠনের কর্মীরা চন্ডীবরপুর ও দক্ষিণ নড়াইলের বিভিন্ন বসত বাড়িতে শতাধিক গাছের চারা রোপণ করেছে বলে জানান মির্জা গালিব সতেজ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক