জুলাই, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরা সদর আ.লীগের সভাপতির মৃত্যুতে শোক

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। সকলকে কাঁদিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটে সদরের ফিংড়ি ইউনিয়নের নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ওবিস্তারিত পড়ুন
প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার আর নেই

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার আর নেই। সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মো. আবুল খায়ের সরদার মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯:১৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহিবিস্তারিত পড়ুন
রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ গ্রেপ্তার

বহু আলোচিত রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক( এমডি) মাসুদ পারভেজকে গাজীপুর কাপাসিয়া থেকে গ্রেপ্তার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব। মঙ্গলবার (১৪জুলাই) সন্ধ্যায় কাপাসিয়া থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। মাসুদ পারভেজ কাপাসিয়া বাজারের হোমিও চিকিৎসক ও খোদাদিয়া গ্রামের হানিফ মোড়লের ছেলে।গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তথ্য ও প্রযুক্তি সহায়তায় এমডি মাসুদবিস্তারিত পড়ুন
বগুড়া-১ আসনের উপনির্বাচন: নৌকা ১ লাখ ৪৫ হাজার, নিকটতম প্রার্থী ১ হাজার

বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাদারা মান্নান শিল্পী নৌকা মার্কায় এক লাখ ৪৫ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ট্রাক প্রতীকে পেয়েছেন এক হাজার ২১৮ ভোট। বগুড়া-১ আসনে সংসদ উপনির্বাচনে এমপি পদে এবার ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী অধ্যক্ষ মোকছেদুলবিস্তারিত পড়ুন
কবিতা: “এক ফালি চাঁদ”

“এক ফালি চাঁদ” ডা. গোলাম রহমান (ব্রাইট) তুমি আমার হৃদয়ের আকাশে এক ফালি চাঁদ, এক হাসিতেই ম্লান হয়েছে উঁচু নিচু খাদ। এই আঙিনায় এসেছিলে তুমি কোন এক রাতে, সবই আছে আগের মতোই তুমি নেই সাথে। সেদিনের সেই সলজ্জ হাসি আজো মনে পড়ে, মেঘলা আকাশে ম্লান চন্দ্রিমা স্মৃতির পাতা নড়ে। স্বল্প আলোকে মুকুলিত হাসি পুষ্প যেন ফোটে, অদৃষ্টের ইচ্ছায় পেলে অনুকম্পা স্বপ্ন জেগে ওঠে। বনেদি ভঙ্গিতে নিবেদন করি যত প্রেম গাঁথা, দুরন্তবিস্তারিত পড়ুন
যমুনা টিভির চেয়ারম্যানের মৃত্যুতে সাতক্ষীরা সংবাদপত্র হর্কাস শ্রমিক ইউনিয়নের শোক

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা ও স্যাটেলাইট টেলিভিশন যমুনা টেলিভিশনেরও প্রতিষ্ঠাতা দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার (১৩ জুলাই ২০২০ ইং) বিকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনবিস্তারিত পড়ুন
কেশবপুরে নতুন এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ (কেশবপুর উপজেলা) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, ৭৯টি কেন্দ্রের মধ্যে সবগুলোরই ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩ ভোট। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ নির্বাচন থেকে সরে দাঁড়ান। নির্বাচনে তিনি পেয়েছেন ২ হাজার ১২বিস্তারিত পড়ুন
কয়রায় নতুন ইউএনও অনিমেষ বিশ্বাসের যোগদান

খুলনার কয়রা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন অনিমেষ বিশ্বাস। মঙ্গলবার (১৪ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বগ্রহণকালে প্রশাসনিক কর্মকর্তাগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। গত ২ জুলাই খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে তিনি কয়রা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় খালুর বাড়ী বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়ায় খালুর বাড়ী বেড়াতে এসে পানিতে ডুবে সিয়াম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের পূর্ব পাড়ার নায়েব আলীর বাড়ীতে। সিয়াম পার্শ্ববর্তী শার্শা উপজেলার উলশী ইউনিয়নের রামপুর ধলদা গ্রামের হবিবর রহমান ও শাহানারা খাতুনের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নানীর সাথে খালুর বাড়ি রামভদ্রপুরের বেড়াতে আসে সিয়াম। খেলার ছলে সিয়াম মঙ্গলবার দুপুরের দিকে সকলের অগোচরে বাড়িরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আরো ৩ ব্যক্তির করোনা শনাক্ত ।। আক্রান্ত ৫২ জনের মধ্যে সুস্থ ১৮

কলারোয়ায় নতুন করে আরো ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৫২ জনের মধ্যে ইতোমধ্যে ১৮ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। ফলে বর্তমানে উপজেলায় ৩৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে চিকিৎিসাধীন রইলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার যুগিখালী ইউনিয়েনেরবিস্তারিত পড়ুন

