শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় সেলাই মেশিন বিতরণ

কলারোয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ও এডিপির ২০১৯-২০ সনের অর্থায়নের উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত-দরিদ্র ও অস্বচ্ছল ৪০জন নারীর মাঝে ১৫দিন ব্যাপি সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন অসহায় নারীদের মাঝে সিঙ্গার কোম্পানির সেলাই মেশিন প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুড ব্যাংকের উদোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়ায় করোনা ও আম্পান ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এবং অসহায় ও দুস্থ পরিবারে ১৫২জন সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪জুলাই) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বিএসএইচ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা। বাংলাদেশ ফুড ব্যাংকের চেয়ারম্যান আল মামুনের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও ইউপি সদস্য আজগার আলী। এ সময় অসহায় মানুষদের খাদ্যবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রীতি ম‍্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ২৫ ও ৩২ মিনিটে অবিবাহিত দলের স্ট্রাইকার শাহারুল দুইটি গোল করে দলকে এগিয়ে নেন। ৪৬ মিনিটে একই দলের খেলোয়ার রাজ আরো একটি গোল করে ব‍্যবধান বাড়ান। এরপর উভয় দলের খেলোয়াররা মুহুর্মুহু আক্রমণ পাল্টা আক্রমণে খেললেও রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্তবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের মানববন্ধন

প্রধানমন্ত্রী ঘোষিত চাকুরী স্থায়ীকরণের ঘোষণা বাস্তবায়নসহ চারদফা দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা মানববন্ধন ও র‌্যালি করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা সিএইচসিপি’র সভাপতি বজলুর রহমান বাবু। বক্তব্য রাখেন স ম সেলিম রেজা, সাইফুজ্জামান সাগর, স্মৃতি রাণী দাস প্রমুখ। বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়ে আজ সবাই গর্ব করে অথচ সেই ক্লিনিকের সেবাদানকারী সিএইচসিপিরা চরমবিস্তারিত পড়ুন

প্রতারক সাহেদকে ধরতে সাতক্ষীরা শহরের কামালনগরে ও সীমান্তে চিরুনি অভিযান

করোনার টেস্ট রিপোর্ট জালিয়াতিসহ একাধিক অপকর্মের হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে ধরতে পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করেছে। সে যাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য চলছে চিরুনি অভিযান। জেলা পুলিশ সীমান্তে যাওয়ার পথে বিভিন্ন গাড়ী তল্লাশী চালিয়ে যাচ্ছে। একই সাথে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পক্ষে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন, র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রহমান।বিস্তারিত পড়ুন

তালায় পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি!

চলতি মৌসুমে সাতক্ষীরার তালা উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অধিক তাপমাত্রা আর সময়মত প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় কারণে বেশির ভাগ ক্ষেতে পাটের চারা গজাতে পারেনি। যে কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে জানা গেছে। তালা উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে তালা উপজেলায় তিন হাজার ১০ হেক্টর জমিতে ৩৩ হাজার ৮৬২ বেল পাট উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাত্র তবে এ পর্যন্ত আবাদ হয়েছে ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে।বিস্তারিত পড়ুন

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জনের করোনা পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০ খ্রি. তারিখে ঘোষিত করোনা টেস্টের ফলাফলে মোট ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা পজিটিভ এবং ১৭১ জনের নেগেটিভ ফলাফল এসেছে। মঙ্গলবার (১৪ জুলাই) ল্যাবের এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেন। ল্যাব সূত্রে জানা যায়, প্রকাশিত ফলাফলের মধ্যে যশোরের ৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের পজিটিভ, মাগুরার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের পজিটিভ, বাগেরহাটেরবিস্তারিত পড়ুন

খুলনা ও সাতক্ষীরার বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী

ঘূর্ণিঝড় আম্পান সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের ডাকে সাড়া দিয়ে মাননীয় সেনাবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী মানুষের পাশে থেকে দিন-রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সাতক্ষীরা এবং খুলনার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতের সার্বিক দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। সেই দায়িত্বের অংশ হিসেবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পয়েন্টের বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। বর্তমানে সাতক্ষীরার হাজরাখালী ও খুলনার রতনা পয়েন্টেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্তরে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের দিক নির্দেশনায় ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালা অনুষ্ঠানটিতে ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির প্রতিনিধি জাতীয় পার্টির নেত্রী ও সমাজ সেবক সাফিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন,বিস্তারিত পড়ুন

শার্শায় যুবকের হাতকড়াসহ পলায়ন, সাত ঘণ্টা পর পুনরায় আটক

যশোরের শার্শায় হাতকড়াসহ পালানোর সাত ঘণ্টা পর মেহেদি হাসান (২৬) নামে এক যুবককে আটক করেছে শার্শা পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে পুলিশের ভাষ্য। মেহেদি হাসান গোগা গ্রামের গাইনপাড়ার কোরবান আলীর ছেলে। তার পলায়ন ও পরে আটকের তথ্য নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল দশটার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবর ফোর্স নিয়ে উপজেলার গোগা গাইনপাড়ায় মেহেদি হাসানের বাড়িতে হানা দেন। বাড়িটিবিস্তারিত পড়ুন