জুলাই, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় করোনায় ২ জনের মৃত্যু: ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ ৩২ জন আক্রান্ত

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত অমূল্য রতনের ছেলে করোনা আক্রান্ত প্রসাদ কুমার মজুমদার (৬০) ও কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের শেখ নুর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম (৪০)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, গত ১০ জুলাইবিস্তারিত পড়ুন
দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।মোট মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪২৪ জনে এবং শনাক্তের সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫৭ জনে দাঁড়াল। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিতবিস্তারিত পড়ুন
সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর এভার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল জানান, আগামীকাল বুধবার (১৫ জুলাই) বনানী কবরস্থানে শাহজাহান সিরাজকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপিবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালন

স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক নিরাপত্তা বজায় রেখে, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পর্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রাজগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের সামনে, চালুয়াহাটি ইউনিয়ন জাতীয়পার্টির আয়োজনে উক্ত অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে ঝাঁপা ইউনিয়ন জাতীয়পার্টির অন্যতম নেতা আলহাজ্ব আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
সাহেদ কেলেঙ্কারিতে উঠে এসেছে যে ৩ তরুণীর নাম

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এক জীবনে কোনো ব্যক্তি এত প্রতারণা করতে পারে তা অবিশ্বাস্য! বহুরূপী সাহেদ তার সাম্রাজ্য শাসনে ব্যবহার করেছেন সুন্দরী নারীদেরও। সাহেদের নির্দেশে কাজ করে এমন পাঁচজন সুন্দরী নারীর তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা। এর মধ্যে তিনটি নাম ঘুরে ফিরে উঠে আসছে। তারা হলেন- তরুণী লিজা, সাদিয়া ও হিরা মণি। শনিবার দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে। খবরে বলাবিস্তারিত পড়ুন
শাহেদের কথায় পথচারীকে গাড়িচাপা : চালক পেত ৮ হাজার টাকা!

শাহেদের বিরুদ্ধে বেরিয়ে আসছে আরো বহু ভয়ঙ্কর তথ্য। পথচারীকে গাড়িচাপা দেওয়াতেন শাহেদ পরিচিত চালকদের দিয়ে, সেই চালককে দেওয়া হত সাজানো এই প্রতি দুর্ঘটনায় আট হাজার টাকা। চাপা খাওয়া সেই পথচারীকে রিজেন্ট হাসপাতালে এনে চলত দুর্ঘটনা বাণিজ্য! গাড়িচাপা দিয়ে হাসপাতালে নিতেন শাহেদ, এক রোগী নিলেই চালক পেত ৮০০০। ঢাকার উত্তরা এলাকায় কয়েকজন গাড়িচালকের সঙ্গে চুক্তি ছিল শাহেদের। তারা রাস্তায় ঘুরে ঘুরে পথচারীকে চাপা দিয়ে রোগী বানিয়ে গাড়িতে করে তার হাসপাতালে রেখে চলেবিস্তারিত পড়ুন
প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

সাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান প্রায়ত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির দারুল এহসান জামে মসজিদে মঙ্গলবার (১৪ জুলাই) বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু এইচ এম এরশাদের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া অনুষ্ঠানটির আয়োজন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রী সাফিয়া পারভীন। মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন দারুল এহসান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হায়াত। দোয়াবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-০২ আসনের এমপি রবির করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা

করোনায় আক্রান্ত সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির করোনা ভাইরাস থেকে মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছেন ১৩নং লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মো. আব্দুল হান্নান। বিবৃতিতে তিনি বলেন, সাতক্ষীরা সদরের এমপি মহোদয় এলাকার জনগণকে ভালবেসে নিজের জীবনের ঝুকি নিয়ে করোনা প্রতিরোধে মানুষের পাশে থেকে সাহস যুগিয়েছেন এবং করোনার সংক্রমণ রোধে সকলকে সতর্ক ও সজাগ করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করেছেন। তিনিবিস্তারিত পড়ুন
হলিউড অভিনেত্রী কেলি প্রিস্টন আর নেই

হলিউডের সাড়াজাগানো অভিনেত্রী কেলি প্রিস্টন আর নেই। স্থানীয় সময় রোববার তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৭ বছর। প্রিস্টনের স্বামী হলিউড অভিনেতা জন ট্রাভল্টা ইনস্টাগ্রামে পোস্ট করে এ তথ্য জানান। ট্রাভল্টা তার পোস্টে লেখেন– ভারী হৃদয় নিয়ে জানাতে হচ্ছে, আমার স্নেহময়ী স্ত্রী কেলি দুই বছর স্তন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ট্রাভল্টার ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, দুই বছর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েবিস্তারিত পড়ুন
সারার বাড়িতে করোনার হানা

বলিউডের উঠতি অভিনেত্রী সারা আলী খান জানালেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার গাড়ির চালক। তাই বর্তমানে মা অমৃতা সিং-সহ পুরো পরিবার যথাযথ নিয়ম মেনে চলছেন। জি নিউজ জানায়, করোনা পরীক্ষার পরপরই গাড়ির চালককে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি সারার পরিবারের প্রত্যেকের কভিড-১৯ পরীক্ষা করানো হয়। নিজেরসহ বাড়ির অন্য সদস্য ও কর্মীদের পরীক্ষা নেগেটিভ এসেছে বলে এক বিবৃতিতে জানান ‘কেদারনাথ’ অভিনেত্রী। তবে বাড়ির সবাই এই মুহূর্তে নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ রেখেছেন। সারাবিস্তারিত পড়ুন

