মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনায় ২ জনের মৃত্যু: ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ ৩২ জন আক্রান্ত

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত অমূল্য রতনের ছেলে করোনা আক্রান্ত প্রসাদ কুমার মজুমদার (৬০) ও কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের শেখ নুর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম (৪০)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, গত ১০ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেকিলে কলেজ হাসপাতালের ভর্তি হন করোনা আক্রান্ত প্রসাদ কুমার মজুমদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান। গতকাল সকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে তিনি আরো জানান।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে (১৩ জুলাই) দুপুরে ভর্তি হন রফিকুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনিও মারা যান।

মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিক আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ সৎকার ও দাফন করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ মোট ৩২ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ৪২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার ও খুলনা থেকে মঙ্গলবার দুপুরে পাওয়া নমুনা রিপোর্টে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, এ জেলা থেকে আজ পর্যন্ত মোট ২ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ৬৬৯ জনের রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৪২৩ জন করোনা পজিটিভি ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি আরো জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ইতিমধ্যে লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন