শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে নতুন এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ (কেশবপুর উপজেলা) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, ৭৯টি কেন্দ্রের মধ্যে সবগুলোরই ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩ ভোট।
তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ নির্বাচন থেকে সরে দাঁড়ান।
নির্বাচনে তিনি পেয়েছেন ২ হাজার ১২ ভোট।

অপর প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ হাজার ৬৭৮ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত এই ফলাফল পাওয়া গেছে। তবে এই হিসাব রাত সাড়ে ৮টা পর্যন্ত ক্রসচেক করা হয়নি।

বুধবার রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গত ২১ জানুয়ারি এ আসনটি শূন্য হয়। এরপর ২৯ মার্চ এ আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু করোনার কারণে মাত্র এক সপ্তাহ আগে ২১ মার্চ এ নির্বাচন স্থগিত করা হয়। পরে আবার ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয় ১৪ জুলাই।

তবে করোনাকালে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ প্রচারণাসহ সব ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ান। শেষপর্যন্ত প্রচারণায় ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও লাঙল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী