রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার আর নেই

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার আর নেই।

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মো. আবুল খায়ের সরদার মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯:১৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। আবুল খায়ের সরদারের মৃত্যুতে এমপি রবি বলেন, মো. আবুল খায়ের সরদার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। বঙ্গবন্ধুর আদর্শ্যরে প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার একজন ভাল মানুষ ছিলেন। তিনি আমাকে খুবই ভালবাসতেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সাতক্ষীরাবাসিকে শোকের সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’ এদিকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের মৃত্যুতে সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি