শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পাচারের শিকার ২৪ নারী ও পুরুষের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে মানব পাচার প্রতিরোধ সমন্বিত প্রকল্প এর আওতায় উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ এপ্রিল সাক্ষীরার অগ্রগতি রিসোর্ট কনফারেন্স রুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা কেওআইসিএ এর অর্থায়নে ও আর্ন্তজার্তিক অভিবাসন সংস্থা আইওএমের সহযোগিতায় রাইটস যশোর এ প্রশিক্ষনের আয়োজন করেন।

প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার বিভিন্ন কর্ম এলাকা থেকে আগত মানব পাচারের শিকার ও মানব পাচারে ক্ষতিগ্রস্থ হওয়া ২৪ জন নারী ও পুরুষ। প্রকল্পটি মানব পাচারের শিকার ক্ষতিগ্রস্ত নারী ও পুরুষদেরকে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধার ও সার্বিক কল্যাণ সাধন, আইনী সহায়তা প্রদান ও আত্ম-নির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি ¯’ানীয় বিভিন্ন সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভ‚মিকা রেখে চলেছে।

২দিন ব্যাপী উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষনে জীবন দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সময় ও চাপ ব্যব¯’াপনা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থ বিষয়ক শিক্ষা ও খরচ ব্যবস্খাপনা, সঞ্চয় ও উৎপাদনশীল বিনিয়োগ, এবং অধিকার ও অধিকার সংরক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে যাহাতে মানব পাচারের শিকার ও ক্ষতিগ্রস্ত হয়ে আসা মানুষদের জীবন জীবিকায়নে পরিবর্তন আসে এ লক্ষ্যে প্রশিক্ষণ পরিচালিত হয়। অতিথি হিসাবে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন-রাইটস যশোরের এ্যাসিটেন্ট প্রোগ্রাম ডিরেক্টর এস এম আজহারুল ইসলাম।

প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন দেবব্রত ঢালী, প্রনব কুমার দাস, শামীম রেজা ও আছের আলী আইওএম প্রজেক্ট রাইটস যশোর। এছাড়াও প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- মুক্তি সাউথএশিয়া, রাইটস যশোর এর প্রোগ্রাম অফিসার, সাইফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সাতক্ষীরা আইওএম প্রজেক্ট প্রোগ্রাম অফিসার প্রণব কুমার দাস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল