শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে এবং মোস্তফা বাকী বিল্লাহ শাহী ও মাওঃ তৌহিদুর রহমানের যৌথভাবে পরিচালনায় সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা এবং সদ্য যোগদানকৃত মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন কে সংবর্ধনা প্রদান করা হয়।

কলারোয়া উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ আয়োজনে সিংহলাল দাখিল মাদ্রাসার সুপার মোনায়েমের পবিত্র কোরআন তেলোওয়াতে ও কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের শিক্ষক উৎপল কুমার সাহার গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নব- নির্বাচিত কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক শেখ নুরুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন-অর-রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, মাওঃ রেজাউল করিম, কলারোয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ এবাদুল হক, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মোঃ আজহারুল ইসলাম, হরিসাধন ঘোষ, ওয়েস আলী সিদ্দীক, মোঃ আজিজুর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ আকতার আসাদুজ্জামান চান্দু, শেখ রাশেদুল হাসান কামরুল, মোঃ আনছার আলী, মোঃ শরিফুল ইসলাম, সুপার মোঃ আবু ইউসুফ, মোঃ আঃ সাত্তার, মাওঃ আবুল খায়ের, মাওঃ মতিউর রহমান সহ সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারগণ এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তাগণ বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসারের জন্য চাকরি ও অবসরজীবনের সু-স্বাস্থ্য কামনা করেন এবং যেখানেই থাকবেন সেখানেই আপনার সুনাম- সুখ্যাতি ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা ব্যাক্ত করেন। আর সদ্য যোগদানকৃত মাধ্যমিক শিক্ষা অফিসার এর সহযোগিতা কামনা ও সহযোগিতা করার আশা ব্যাক্ত করেন। পরে উভয় সমিতির পক্ষ থেকে বিদায়ী শিক্ষা অফিসারকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত