শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দোকান ঘর ভাংচুর ও মালামাল লুট করে জমি দখলের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় দিনের বেলায় জমি দখল করতে দোকান ঘর ভাংচুর ও দোকানের মালামাল লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার জালালাবাদ ইউনিয়নের বুইতা গ্রামে।

গতকাল সকালে ক্ষতিগ্রস্ত মহাসিন হোসাইন রিপন জানান-তার ওয়ারেশগণের বুইতা মৌজায় ৪৩ শতক জমি আছে। সেই জমিতে তিনি একটি মুদি দোকান করে বিভিন্ন মালামাল বিক্রয় করে আসছিলেন। পূর্বশত্রæতার জের ধরে প্রতিপক্ষ ছাত্তারুজ্জামান, তৌহিদ, বদরুজ্জামান ও আরিফুল ইসলাম দলবদ্ধ হয়ে গত ১০ এপ্রিল সকাল ১০টার দিকে মহাসিন হোসেন রিপনের দোকান ঘর ভাংচুর করে মালামাল লুট করে জমি দখলের চেষ্টা করে।

এঘটনায় ক্ষতিগ্রস্ত রিপন বাদি হয়ে কলারোয়া থানায় ৩ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দিয়েছেন। তিনি আরো বলেন-প্রায় সময় পূর্বশত্রæতার জের ধরে প্রতিপক্ষ ছাত্তারুজ্জামান, তৌহিদ, বদরুজ্জামান ও আরিফুল ইসলাম দলবদ্ধ হয়ে নানান ভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি ১০৩৭ নং খতিয়ানে ১০৪১ ও ১০৪২ দাগে ৪৩.৫ শতক জমি দখলের চেষ্টা করছে।

সেখানে তার মাতা ও পিতার ক্রয়কৃত জমি সর্বমোট ৯০.৫ শতক জমি আছে। এর মধ্যে মহাসিন হোসাইন রিপন, ইয়াছিন, সেলিনা খাতুন, রোজিনা খাতুন ও সাবরিনা জাহান নিলার নামে নামে ৪৩.৫ শতক জমি রেকর্ড হয়েছে।

আর সেই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে ছাত্তারুজ্জামান, তৌহিদ, বদরুজ্জামান ও আরিফুল ইসলাম। এদিকে অভিযুক্ত ছাত্তারুজ্জামান মোড়ল জানান-রিপন ওই তার ওয়ারেশগণ ওই দাগে কোন জমি পাবে না। তিনি রেকর্ড সংশোধন করার জন্য সাতক্ষীরার সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৭/২০২৩। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব