শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সাংবাদিক আরাফাত আলীর বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির মামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত সকাল’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আরাফাত আলী এবং তার গ্রামবাসীর উপর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের কর্মচারিদের হামলা ও মারপিটের পর উল্টো তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান বাদী হয়ে সাংবাদিক আরাফাত আলীকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে (২৩ এপ্রিল) এই মামলা দায়ের করেন।

অনিয়মতান্ত্রিক ভাবে বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদ করায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী এবং অন্যান্যদের উপর পল্লী বিদ্যুৎ সমিতির ৫/৬ জন স্টাফের হামলা ও মারপিটের পর উল্টো মিথ্যা মামলা দায়েরে প্রতিবাদ জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অবিলম্বে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল আলম, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ।

অর্থ সম্পাদক গাজী মিজানূর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আফজাল হোসেন, আব্দুল হামিদ, হাবিবুল্যাহ বাহার, মোখলেসুর রহমান মুকুল, রফিকুল ইসলাম, ফজলুল হক, আবুল কালাম বিন আকবার, মো. আবু বক্কর সিদ্দিক, মো. শের আলী, আব্দুস সালাম. জিএম আব্দুল বারী, বাপ্পী সরকার, মাসুদ খান, মো. আলাউদ্দিন প্রমুখ।

এছাড়াও কালিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আরাফাত আলীকে মারপিট ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান