সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান উপলক্ষে আলোচনা সভা

“সবাই মিলে সঞ্চয় করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান ২০২৪ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় জেলা সঞ্চয় অফিসে, জেলা সঞ্চয় অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক কাজী হাসান উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকুমার দাস।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তন সঞ্চয় অফিসার কাজী আবু হেলাল মো. জিন্নু রায়েন। এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরার প্রাক্তন সিভিল সার্জন ডাঃ মীর ইস্কান্দার আলী,প্রাক্তন ব্যাংক কর্মকর্তা আবু বককর সিদ্দিকী, সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) সার্জেন্ট মোসাদ্দেক হোসেন প্রমুখ।

উল্লেখ্য ৫ মে থেকে শুরু হয়ে ১১মে পর্যন্ত দেশব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান চলবে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরাতেও সপ্তাহব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান চলমান থাকবে।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে ব্যক্তি যেমন উপকৃত হয়। অন্যদিকে পুঞ্জীভূত সঞ্চয়ে দেশের অর্থনীতি উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে। সুতরাং পরিবার সমাজ ও দেশকে শক্তিশালী করতে সঞ্চয়ের কোন বিকল্প নেই।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক