মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির ভোট বর্জন সত্ত্বেও

কলারোয়ায় আ.লীগ নেতার নির্বাচনী সভায় ভোট চাইলেন বিএনপি নেতা!

সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নির্বাচনী সভায় প্রকাশ্যে ভোট চাইলেন কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হোসেন।

বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক মহলে।

৫ মে (শনিবার) বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড গদখালী গ্রামে ওই নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা শওকত হোসেন যখন বক্তব্য রাখছিলেন তখন তার পাশে পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মফিজুল ইসলাম লাভলুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বক্তৃতার এক পর্যায়ে তিনি উপস্থিত জনসাধারণকে দুই হাত উঁচু করে তিন প্রার্থী, যারা আওয়ামী লীগ নেতা তাদেরকে ভোট দেয়ার জন্য অঙ্গীকার করান।
তার বক্তব্যের পরেই সেখানে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমানে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু বক্তব্য রাখেন। সেসময় তার পিছনেই দাঁড়িয়ে ছিলেন বিএনপি নেতা শওকত হোসেন। তখন তাকে হাস্যজ্জল দেখা যায় ও বারবার হাততালি দিতেও দেখা গেছে।

বিএনপি ভোট বর্জন করছে তবুও তিনি কেন সরাসরি তিন প্রার্থী যারা আওয়ামী লীগ নেতা তাদের নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য রাখলেন এমন প্রশ্নের জবাবে পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক শওকত হোসেন বলেন, ‘একজায়গায় বাড়ি সেই হিসেবে দুটো কথা বলতে হইছে। আমি এড়াতে পারিনি। তাতে যদি বিএনপি ব্যবস্থা নেয়, তা নিক।’

এ বিষয়ে কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন বলেন, ‘বিএনপি ভোট বর্জন করছে। সেখানে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোট কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার কোন সুযোগ নেই। শওকত হোসেনের বিষয়টা আমি জানি না। আমি খোঁজ নিয়ে দেখবো। যদি এমনটা হয় তবে অবশ্যই সংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি কেন্দ্রীয়ভাবে জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনও বর্জন করছে। সেখানে নির্বাচনে অংশগ্রহণ, ভোট কার্যক্রমে সম্পৃক্ত হওয়া বা ভোট দিতে যাওয়া বিএনপির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখানো। যারা বিএনপিকে ভালোবাসেন তারা অবশ্যই দলীয় সিদ্ধান্ত মেনে নিবেন। তা না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আপনারা জানেন এরই মধ্যে কেন্দ্রীয়ভাবে দেশের বিভিন্ন স্থানে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বহিষ্কার করা হচ্ছে।’

এদিকে, কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেনের প্রকাশ্যে এরূপ কর্মকান্ডে সাধারণ বিএনপি ঘরণার মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে পারে বলে নেতাকর্মীরা মনে করছেন। তারা অবিলম্বে শওকত হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যাতে আর কেউ দলের পদে থেকে দলীয় সিদ্ধান্ত অমান্য করতে না পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা