সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ঘোড়া প্রতীকের প্রার্থী শাহনেওয়াজ ডালিমের পথসভা

স্টাফ রিপোর্টার: একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে খাজরা ইউনিয়নের চেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও আনুলিয়া ইউনিয়নের নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। চেউটিয়ার পথসভায় অবসরপ্রাপ্ত শিক্ষক রইস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বাচ্চু, সাবেক ইউপি সদস্য বিপ্লব কুমার দাস, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আব্দুর রহিম, সাদেক সরদার ,আব্দুল আলীম সানা, নজরুল ইসলাম গাজী, আব্দুর রহমান গাজী, রবিউল ইসলাম, রবিউল ইসলাম সরদার প্রমূখ।

অপেরদিকে নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০২২ সালের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন সানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড মুক্তার হোসেন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আব্দুল হাকিম সানা, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, আনুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, মনিরুল ইসলাম, মুক্তার হোসেন, হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, জিয়াউল হক, জাহাঙ্গীর আলম,আসাদুল ইসলাম, আবুল কালাম প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় খাজরা, আনুলিয়া, বড়দল সহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতা কর্মী অনুষ্ঠান ছিলেন।

এ সময় ঘোড়া প্রতীকের মনোনীত প্রার্থী শাহনেওয়াজ ডালিম বলেন, একুশে মে সারাদিন ঘোড়া প্রতীকের ভোট দিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন নির্বাচিত হতে পারলে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা হবে। কোন নেতাকর্মীর নামে মিথ্যা মামলায় হয়রানি করতে দেওয়া হবে না। সকলের সাথে নিয়ে আশাশুনি উপজেলার একটি ডিজিটাল উপজেলা হিসেবে গড়তে চাই। এর জন্য তিনি সকলের সহযোগিতা করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক