বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহণ বন্ধ: নৌপ্রতিমন্ত্রী

ঈদুল আজহার আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন পেয়েছি আমরা। সেই আলোকেই আমরা পদক্ষেপ নেবো। তাই যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ৫ দিন পূর্বেই যেতে হবে এবং যারা আসতে চায় তাদের ৩ দিন পরে আসতে হবে।

ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অহ্বান জানান প্রতিমন্ত্রী।

বুধবার (১৫ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-উল-আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে তিনি এসব সব কথা বলেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকার এবার কিছু সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন পেয়েছি আমরা। ঈদুল আজহার আগে ৫ দিন ও পরে ৩ দিন আমাদের গণপরিবহণ বন্ধ থাকবে। সেই আলোকেই আমরা পদক্ষেপ নেবো। তাই যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ৫ দিন পূর্বেই যেতে হবে এবং যারা আসতে চায় তাদের ৩ দিন পরে আসতে হবে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে বলেছে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী তার স্টেশন লিভ করতে পারবে না। কাজেই আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ রাখার জন্য কাজ করছি। আমাদের ভালো দিক হচ্ছে করোনা আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার অনেক কম।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরে সব সংস্থা থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। কিন্তু দেখেছি যাত্রীরা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলে নাই। ফলে আমরা পুরোপুরি স্বাস্থ্যবিধি মানাতে পারি নাই। তবে আশার কথা এটা যে, করোনায় কোনো লঞ্চ যাত্রী আক্রান্ত হয়েছে এরকম কোনো তথ্য আমরা পাই নাই। তারপরও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ আন্তর্জাতিক ভাবে মনিটরিং হচ্ছে।

তিনি বলেন, আমরা চাই এবারের ঈদুল আজহার ঈদযাত্রার পদক্ষেপ যেন আমরা যথাযথভাবে নিতে পারি। সেজন্য আজকের এই সভার আহ্বান করেছি।

সম্প্রতি বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির বিষয়ে তিনি বলেন, এই দুর্ঘটনা নৌপরিবহন খাতকে প্রশ্নবিদ্ধ করেছে। ২০১৪ সালের পর আর বড় কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় বলা হচ্ছে, নৌপথ দিক হারিয়ে ফেলেছে। কাজেই আমরা বলতে চাই নৌপথ দিক হারায়নি। সঠিক পথেই রয়েছে। বিগত বছরে আমাদের যে অর্জন সেটা আমরা বলতে চাই না। যেগুলো নেগেটিভ সেগুলোই তুলে ধরি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ