শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তালায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালার খেশরা থেকে এক গৃহবধু’র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধু নমিতা মন্ডল (৪৩) খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামের শংকর মন্ডলের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী। নমিতা-শংকর দম্পতি তাদের একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিক ভাবে বিপর্যস্থ ছিলেন। এরই জেরে শুক্রবার রাতের কোন এক সময় কাউকে কিছু না জানিয়ে নমিতা রানী ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। শনিবার সকালে তার পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।বিস্তারিত পড়ুন

১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরার তালায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৬, খুলনার একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সাতক্ষীরা জেলার তালা থানাধীন বারাত গ্রামস্থ জনৈক মোঃ আবুল হোসেনের মুদির দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রতন দাস (৩২), পিতা-শ্রী জদু দাস, সাং-৬নং ওয়ার্ড, আরশ নগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং মোঃ আমজাদ হোসেনবিস্তারিত পড়ুন

রবি এমপির সুস্থ্যতা কামনা জেলা আ’লীগের

সাতক্ষীরা সদর আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি করোনা সনাক্ত হয়েছে। তাহার দ্রুত সুস্থতা কামনা এবং সকলের কাছে দোয়া চেয়েছেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সহ জেলা আ’লীগের নেতৃবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি

১০৩ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার

১০৩ বোতল ফেনসিডিল সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত ১২ জুলাই সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন মাহামুদপুর গ্রামস্থ আলীপুর টু ভোমরা রোডস্থ মেসার্স ইসলামিয়া নির্মান ট্রেডার্স এর সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ মনিরুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আঃ রশিদ, সাং-মাহামুদপুর, থানা ও জেলা-সাতক্ষীরাকে ১০৩ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃতবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে আ.লীগের কার্যালয়ের ছাদ ঢালাই উদ্বোধন

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩জুলাই) বেলা ১১টায় ঢালাই কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দীপালী রাণী ঘোষ, জাহিদ হাসান, শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ এর সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেনসহ ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

বিষ্ণুপুর বন্ধকাঠি দুর্বৃত্তের আগুনে পুড়লো অসহায় এক নারীর বসতঘর

কালিগঞ্জের পল্লীতে সাবিনা ইয়াসমিন(৩০) নামে এক অসহায় নারীর বসতঘর র্দুর্বৃত্তদের লাগানো আগুনে ভষ্মিভূত হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবী ঘরের সকল আসবাবপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়ে ক্ষয়ক্ষতি করেছে। আগুন লাগার ঘটনাটি গত শনিবার গভীর রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাঠি গ্রামে ঘটেছে।এ ঘটনায় কালিগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।অভিযুক্তরা হলেন (১) ছোট্টু মোড়ল (২) আশেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০’ পালিত হয়েছে। ‘মহামারি কোভিড-১৯কে প্রতিকার করি, নারী ও কিশোরীর সু-স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১জুলাই) সকাল ১০টায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার কানিজ ফাতেমা। সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এক সপ্তাহে ৪কোটি টাকার মাদক ও স্বর্ণ আটক

সাতক্ষীরা জেলার মধ্যে কলারোয়া সীমান্তে মাদক বেচা কেনার নিরাপদ রুট হিসাবে বেছে নিয়েছে চোরাচালানীরা। গত এক সপ্তাহে প্রায় চার কোটি টাকার মাদক ও স্বর্ণ উদ্ধার করেছে সীমান্ত প্রহরী বিজিবি ও থানা পুলিশ। করোনা কালীন সময়ে এ ব্যবসায় জোরদার করেছে মাদক চোরাকারবারীরা। সেই সাথে কিছু নামি দামি ব্যক্তিরাও সুযোগে সৎ ব্যবহার শুরু করেছে। তারা কিছু কিছু মাদক চোরাকারবারীদের চড়া সুদে টাকা দিচ্ছে বলেও শোনা যাচ্ছে। গত ১৫ বছরেও এত মাদক ও স্বর্ণবিস্তারিত পড়ুন

৫২ দিন পর প্রতাপনগর হরিষখালী ভাঙ্গন রোধে ক্লোজারে চাপান সম্পন্ন

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে হরিষখালী ভেড়ী বাঁধ ভাঙ্গন রোধে ক্লোজারে চাপান দেওয়া হয়েছে। ৫২ দিন ক্লোজারে চাপান কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের তত্ত্বাবধানে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তা ও ঠিকাদার সোহাগ হোসেনের উপস্থিতে সোমবার (১৩ জুলাই) হরিষখালী ক্লোজারে চাপান সম্পন্ন করা হয়। ২২ মে সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে হরিষখালী ভেড়ী বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছিল। সেই থেকে এলাকাবাসী নদীরবিস্তারিত পড়ুন

আশাশুনি থানায় অভিযোগ দিতে এসে পেলেন খাদ্য সহায়তা

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এমনই একটি মহতি কাজ করে আবারও সকলের প্রসংশিত হয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির। সোমবার সকালে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিতে আসেন সদর ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের মৃত সুপদ সরকারের ছেলে দিপংকর সরকার ও স্ত্রী ময়না রানী সরকার। অফিসার ইনচার্জ তার বিষয়ে খ্ঁোজ খবর নিয়ে জানতে পারেন, তারা খুবই গরীব ও অসহায়। অফিসারবিস্তারিত পড়ুন