জুলাই, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন

কলারোয়ায় বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমন। প্রশাসনের কঠোরতার পরেও মানুষের অবাধ চলাফেরার কারণে সংক্রমনের হার বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে অনেকের মাঝে। করোনা সংক্রমন রোধ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন সচেতন মহল। জানা গেছে ১০, ১১ ও ১২ জুলাই করোনা রিপোট প্রকাশ হলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ জন। এ পর্যন্ত উপজেলায় ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।বিস্তারিত পড়ুন
১৪ জুলাই : সাতক্ষীরায় ৩০ জনের করোনা শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ১৪ জুলাই, ২০২০ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে মোট ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ এবং ১৭১ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান, ড. শিরিন নিগার জানান, এর মধ্যে যশোরের ৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের, মাগুরার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের, সাতক্ষীরার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনেরবিস্তারিত পড়ুন
করোনায় আক্রান্ত হলেন এমপি রবি : চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে ঢাকায়

করোনা যুদ্ধে যিনি নিজের জীবনের ঝুকি নিয়ে শুধু জনগণের স্বার্থে করোনার সংক্রমণ রোধে সকলকে সচেতন করতে এবং সাতক্ষীরাকে করোনা মুক্ত করতে নিরলস ছুটে বেড়িয়েছেন। যিনি সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডের মানুষদের সহায়তার পাশা পাশি জনগণের পাশে থেকে সকলকে সচেতন করেছেন। ছুটে বেড়িয়েছেন প্রত্যন্ত গ্রামা ল। সেই জনগণের সেবক সাতক্ষীরার গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আজ নিজেই করোনায়বিস্তারিত পড়ুন
করোনা চিকিৎসায় সাতক্ষীরা মেডিকেলে হাই ফ্লো নাসাল ক্যানুলা প্রদান জেলা প্রশাসনের

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো নাসাল ক্যানুলা প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসনের বেসরকারি ত্রাণ তহবিলে গচ্ছিত ৫ লক্ষ ৫০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ক্রয়কৃত হাই ফ্লো নাসাল ক্যানুলাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান হাই ফ্লো নাসাল ক্যানুলাটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হেলথ এডুকেটর মুরাদ হোসেনের কাছে হস্তান্তর করেন।বিস্তারিত পড়ুন
আম্পানের ৫০ দিন পরও পানিবন্দি আশাশুনির ৫০ হাজার মানুষ

ঘূর্ণিঝড় আম্পানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা উপকূলের বেড়িবাঁধগুলো। আম্পানের ৫০ দিন পেরিয়ে গেলেও সাতক্ষীরার আশাশুনি উপজেলার তিন ইউনিয়নের বেশ কয়েকটি বেড়িবাঁধ মেরামত করা হয়নি। ফলে এখনও এখানকার মানুষের বাড়ির উঠানে চলছে জোয়ার-ভাটা। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে উপজেলার বিশাল জনগোষ্ঠী। বাঁধ ভেঙে পানির আধারগুলো নষ্ট হওয়ায় সুপেয় পানির জন্য চলছে হাহাকার। আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন, শ্রীউলা ইউনিয়ন এবং সদরের দয়ারঘাট এলাকার ১২৯০ মিটার ভাঙা বাঁধ দিয়ে পানিবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল¬াহ। ২ কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার দমদম হাট গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে চারতলা ফাউন্ডেশনে দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, দমদম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল¬াহবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফুড ব্যাংক ৫০০পরিবারকে খাদ্য দিলেন

বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়ায় ৫শ’ অসহায় ও দুস্থ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১২জুলাই) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা মাধ্যমিক বিদ্যালয়, সাতপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর বালিকা বিদ্যালয় ও সোনবাড়ীয়ার মাদরা মোড়ে সকাল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা। বাংলাদেশ ফুড ব্যাংকের চেয়ারম্যান আল মামুনের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,অধ্যাপক হারুন-অর-রশিদ, প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় এক কৃষকের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক কৃষকের মৃত্যু হয়েছে।আজ সোমবার ভোর রাতে মেডিকেল কলেজ হাসাপাতালের আইসোলেশনে তিনি মারা যান। মৃত ওই কৃষকের নাম আকতার হোসেন (৫২)। তিনি সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত রোববার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ওই কৃষক। এরপর সোমবার ভোর রাতে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সোনালী ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের করোনা শনাক্ত

কলারোয়ায় এক ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ৬ দিনের ব্যবধানে কলারোয়ায় করোনা শনাক্ত হলেন ২৬ জন। আজ রোববার পর্যন্ত উপজেলায় ৪৯ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। তবে এদের মধ্যে ১১ সুস্থ হওয়ায় বর্তমানে উপজেলায় করোনা আক্রান্ত রইলেন ৩৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান। রোববার করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন: কলারোয়া শাখার সোনালী ব্যাংকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পাটকেলঘাটার বিল থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার একটি বিল থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পাটকেলঘাটা থানার সররুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম রাশেদুল ইসলাম সরদার (৪০)। তিনি তৈলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দীন সরদারের ছেলে। নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে রাশেদুল তার বাড়ির পাশে তৈলকুপি গ্রামের ডুরির বিলে তার সবজি ও মৎস্য খামারে যান। রোববার সকালে তিনি বাড়ি না ফেরায় তারবিস্তারিত পড়ুন

