আগস্ট, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বেনাপোল বন্দরে শুল্কফাঁকি আর অব্যবস্থাপনায় তিন বছরে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭০০ কোটি

করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দেশের সর্বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। তবে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা আর মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানির প্রবনতা বেড়ে যাওয়ায় মারাত্বক ভাবে রাজস্ব আয়ে ধস নেমেছে। গত ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০১৯-২০ পর পর তিন অর্থবছরে এ বন্দরে জাতীয় রাজস্ব আয়ে বোর্ডের লক্ষ্য মাত্রার চেয়ে ৪ হাজার ৭০১ কোটি টাকা রাজস্ব কম আয় হয়েছে। ব্যবসায়ীরা বলছেন,বিস্তারিত পড়ুন
শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করী শাহিন হোসেন (৪০)কে ২লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালি উত্তোলনের ব্যবহৃত যন্ত্রপাতি আগুনে জ্বলিয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। শাহিন বসন্তপুর গ্রামের মৃত: রবিউল ইসলামের ছেলে। নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথি বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন করারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধে মতবিনিময়

কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং কোভিট-১৯ পরিস্থিতিতে করণীয় বিষয়ে পৌরসভার সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে কলারোয়া পৌরসভা অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা শিশু পাচার, পাচারের ধরন, শিশু পাচার পরিস্থিতি, পাচারের কৌশল, পাচারের উদ্দেশ্য ও এর ফলে কি ঘটে, বাল্য বিবাহ, শেষ পরিণতি, পাচার প্রতিরোধে সুপারিশ, শিশু সুরক্ষা, কোভিট-১৯ পরিস্থিতিতে করুনীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। একই সাথেবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়ানুষ্ঠান

শার্শার বাগআঁচড়ার সাতমাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুুধবার বিকালে সাতমাইল মাদরাসা চত্বরে সাতমাইল ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব মেম্বরের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় চিকিৎসক ও ব্যাংকারসহ ১৮ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে এক চিকিৎসক ও এক ব্যাংক কর্মকর্তাসহ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৯৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৭৮২ জনের নমুনা সংগ্রহবিস্তারিত পড়ুন
উপকূল রক্ষার দাবীতে সাতক্ষীরা পাওবো’য় অবস্থান ও স্মারকলিপি পেশ

ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সাম্প্রতিক আমাবশ্যার জোয়ারের পানির প্রবল চাপে বেড়িবাঁধ ভাঙন এবং জলাবদ্ধতায় লন্ডভন্ড সাতক্ষীরাসহ উপকূলের মানুষকে রক্ষার দাবীতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সামনে অবস্থান ও স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। ২৬ আগস্ট বুধবার বেলা ১টায় উক্ত স্মারকলিপি পেশ করা হয়। এর পূর্বে বেলা ১১টা থেকে বৃষ্টির মধ্যে জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির বক্তারা বলেন, পানিতে ডুবে রয়েছে সাতক্ষীরার অধিকাংশ এলাকা। লাখ লাখবিস্তারিত পড়ুন
ঝিকরগাছার শংকরপুরে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক

‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এই শ্লোগানে যশোরের ঝিকরগাছা শংকরপুরে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শংকরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ঝিকরগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহি কর্মকর্তা আরাফাত রহমান। এ সময় অন্যন্যোর উপস্থিত ছিলেন উপজেলাবিস্তারিত পড়ুন
আদালতের ব্যতিক্রম ও মহতী দৃষ্টান্ত: নড়াইলে নিজ বাড়িতে সাজা খেটে উপহার পেলেন এক ব্যক্তি

মাদকের এক মামলার রায়ে এক বছরের সাজা হয়েছিল নড়াইলের নড়াগাতী থানার নলামারা এলাকার বাসিন্দা মো:বালাম মিনার। তবে আদালত তাঁকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য ব্যতিক্রমী আদেশ দিলেন। একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে নিজ বাড়িতে থেকে ওই সাজা ভোগের আদেশ দেন। সাজার মেয়াদ শেষ হওয়ায় আদালতের আদেশে মুক্ত হয়েছেন বালাম মিনা। নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঙ্গলবার সকালে এই আদেশ দিয়েছেন। চূড়ান্তভাবে মুক্ত হয়ে খুশিতে হতবাক ইজিবাইক শ্রমিক বালাম মিনা। বালাম মিনাকে দ্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনায় মৃতদের দাফন ও সৎকার টিমের স্বাস্থ্য সুরক্ষা বিতরণ

সারা বিশ্ব করোনা ভাইরাসের মহামারিতে যখন স্থবির প্রায় ঠিক সেই সময়ে করোনাকে পিছনে ফেলে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার করে মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন সাতক্ষীরাই কন্যা আয়শা ছিদ্দিকা। একজন নারী হয়ে পরিবারকে দেখভাল করার পাশাপাশি সমাজের মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছেন এ নারী। নানা বাধা বিপত্তি উপেক্ষ করে মানবসেবাকে প্রাধান্য দিয়ে তারএ পথ চলা। তিনি সাতক্ষীরার মেয়ে ও জেলা সেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা সিদ্দিকা। সাতক্ষীরার জেলা সেচ্ছাসেবকলীগের মহিলাবিস্তারিত পড়ুন
২৬ আগস্ট, ২০২০
মুজিব জন্ম শতবার্ষিকীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও মানবিক সেবা অব্যাহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান করোনা পরিস্থিতি মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সেনাসদস্য। এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের করোনা আক্রান্ত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছেবিস্তারিত পড়ুন

