আগস্ট, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় ৪ আসামি আটক

কলারোয়ায় ৪ আসামিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন সিআর মামলার ও ১ জন নিয়মিত মামলার আসামি। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ একাধিক টিম সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রায়টা উত্তর পাড়ার মৃত কুদরুতুল্লাহ সরদারের পুত্র মনিরুজ্জামান, কিসমত ইলিশপুর গ্রামের মৃত শেখ সয়িলের পুত্র শেখ আলামিন, কোমরপুর গ্রামের শহর আলী গাজীর পুত্র শাহাজাহান আলী ও দিগং দক্ষিনপাড়া গ্রামের মৃত জামাল বিশ্বাসের পুত্র আব্বাসবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় সাবেক ব্যাংকার আলহাজ্ব ফজলুর রহমান আর নেই

শার্শা উপজেলার বাগআঁচড়ার কৃতি সন্তান সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব ফজলুর রহমান (৬৫) আর নেই। সোমবার (২৫ আগস্ট) বিকাল ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ব্রেন স্টোক করে মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ফজলুর রহমান ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামের মৃত বাবুর আলি মোড়লের বড় পুত্র। চাকুরির সুবাদে তিনিবিস্তারিত পড়ুন
সংবাদ সম্মেলন
কলারোয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মিথ্যা মামলা, বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী

সাতক্ষীরার কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আল মাসুদ বাবুর বিরুদ্ধে মিথ্যা ধর্ষন চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বর আমিরুল ইসলাম। তিনি উপজেলার মানিকনগর গ্রামের আজিবুর গাজীর ছেলে। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য বলেন, শালিসের রায় বিপক্ষে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বির্তকিত বেবী আক্তার (৩৪) ইউপি চেয়ারম্যান ও মেম্বরসহ ৫ জনের নামে আদালতেবিস্তারিত পড়ুন
স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরার মাছখোলা বাজারে মানববন্ধন

স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরার মাছখোলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ‘অপরিকল্পিত মৎস্য ঘের বন্ধ কর, জলাবদ্ধতা নিরসন কর,’ বেতনা নদী পুন:খনন কর, জনমানুষকে রক্ষা কর’’-এই শ্লোগানকে সামনে রেখে মাছখোলাবাসীর আয়োজনের ও মাছখোলা ক্লাবের সভাপতি আলাউদ্দিনের উদ্যোগে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেন্বার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্নহত্যা!

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে গৃহবধু মৌসুমী সাহা টুম্পা (৩০) আত্নহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আত্নহত্যার পূর্বে তিনি একটি চিরকুট লিখে যান। সূত্রে জানা যায়, পাটকেলঘাটার পল্লীবিদ্যুৎ রোডের স্কুল শিক্ষক উৎপল সাহা তার স্ত্রী মৌসুমী সাহা ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করে আসছিল। কিন্তু শিক্ষক উৎপল ও তার পিতা অবঃ শিক্ষক দ্বীবন্ধুর মাঝে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বাকবিতন্ডা চলে আসছিল।বিস্তারিত পড়ুন
কলারোয়ার কয়লায় ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে কাজীরহাটের ড্র

কলারোয়ার কয়লায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ১-১ গোলে ড্র করেছে কাজীরহাট প্রগতী সংঘ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে কয়লা হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ১১ মিনিটে কাজীরহাটের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় জুয়েল গোল করে দলকে এগিয়ে নেন। ২৯ মিনিটে কয়লা ফুটবল একাদশের ১৭ নম্বর জার্সীধারি খেলোয়াড় সাইফুল গোল করে দলকে সমতায় ফিরিয়ে মধ্য বিরতিতে যায়। বিরতির পরে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১-১গোলে খেলাটি অমীমাংসিত ভাবে শেষবিস্তারিত পড়ুন
সদ্যপ্রয়াত সেক্টর কমান্ডার সি.আর দত্তের আত্মার শান্তি কামনায় সাতক্ষীরায় প্রার্থনা

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম এঁর আত্মার শান্তি কামনা করে প্রর্থনা সভা করেছে সারাদেশে সাতক্ষীরার অধিবাসী চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সংগঠন ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরা। ২৫ আগস্ট তাঁর মৃত্যু দিনে পুরাতন সাতক্ষীরাস্থ মায়ের বাড়ি মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়

কলারোয়ার সোনাবড়িয়া ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়েছে। সরকার কর্তৃক অনুমোদিত ডিলারের মাধ্যমে মঙ্গলবার (২৫আগস্ট) বেলা ২টার দিকে বিরামহীন ভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা সাধারণ এই সকল পণ্য ক্রয় করেন। ট্রেডিং কপোর্রেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয়কালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়ায় সরকারী অনুমোদিত টিসিবি ডিলার আজাহারুল ইসলাম, সাংবাদিক ফারুক হোসেনসহ ক্রেতা সাধারনগণ।বিস্তারিত পড়ুন
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে

২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে কলেজ ও মাদরাসায় প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল আজ প্রকাশ করা হবে। মঙ্গলবার রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। এর আগে অনলাইনে ভর্তির আবেদন যাচাই-বাছাই সম্পন্ন করে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। জানা গেছে, শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একইসঙ্গে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে। আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও (http://www.xiclassadmission.gov.bd) ফল জানা যাবে।
কলারোয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে নিয়ে কলেজ ছাত্র লাপাত্তা!

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও তার পুত্র সন্তানকে নিয়ে কলেজ ছাত্রের লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। ওই যুবকের নাম সাজ্জাদ হোসেন শাওন (১৮)। সে বোয়ালিয়া গ্রামের আশরাফ আলীর পুত্র ও সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র। আর মহিলার নাম ময়না খাতুন (৩৫)। তিনি একই এলাকার মালয়েশিয়া প্রবাসী কুতুবউদ্দিনের স্ত্রী। তার সাথে থাকা পুত্র সন্তানের নাম প্রান্ত (০৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আকবর আলীর পুত্রবিস্তারিত পড়ুন

