শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

অলসদের জন্য স্কলারশিপ, পাবেন ১ লাখ ৬০ হাজার টাকা!

অনেকে এমন স্বপ্ন দেখেন যদি সারাদিন শুয়ে, বসে কাটিয়ে দেওয়া যেতো। কোনও কাজ না করতে হতো। হ্যা, আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার জন্য এসেছে সেই সুযোগ। আবেদন করুন। শুয়ে বসে আয় করুন ১ লাখ ৬০ হাজার টাকা। আর এই সুযোগ দিচ্ছে জার্মানির হামবুর্গের The University of Fine Arts। যিনি নির্বাচিত হবেন তাকে দেওয়া হবে ১ হাজার ৬০০ ইউরো। আসলে একটি গবেষণার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের মধ্যে কাজবিস্তারিত পড়ুন

ডায়াবেটিস নিয়ে যেসব ধারণা একেবারেই ভুল

প্রতি মুহূর্তেই বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে আরও অনেক অসুখ বাসা বাঁধছে শরীরে। এ জন্য সুস্থ-স্বাভাবিক জীবনযাপনে ডায়াবেটিস নিয়ন্ত্রণ জরুরি। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সতর্কতা মানতে গিয়ে অনেকে অনেক রকম ভুল করে ফেলেন, যা আমাদের শুধরে নেওয়া উচিৎ। বেশির ভাগ মানুষেরই এটা ধারণা যে, ডায়াবেটিসে আক্রান্তদের মিষ্টি খাওয়া একেবারেই উচিত নয়। বাস্তবে এ ধরণা মোটেই সঠিক নয়। কারণ নিয়ন্ত্রিত পরিমাণে মিষ্টি সবাই খেতে পারেন। বরং চিকিৎসকদেরবিস্তারিত পড়ুন

অতিরিক্ত টিভি দেখায় স্ট্রোক ও হার্ট অ্যাটাকে মৃত্যু ঝুঁকি বেশি!

বিগত মাস খানেক ধরে করোনা আতঙ্কের জেরে ঘরবন্দী হয়ে কাটাচ্ছেন বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। স্বাভাবিক কারণেই তাই বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। একই কারণে টিভির সামনেও বিভিন্ন ধারাবাহিক, সিনেমা বা রিয়ালিটি শো দেখার ভিড় বেড়েছে। খবর জি নিউজের। তবে সাম্প্রতিক একটি গবেষণায় দাবি করা হয়েছে, অতিরিক্ত সময় টিভির সামনে যারা কাটান, তাদের মধ্যে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই! এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ইউকে বায়োব্যাংক-এর একটি সমীক্ষার রিপোর্টে। ৩৭ থেকেবিস্তারিত পড়ুন

গবেষকদের নতুন দাবি, কানের দুলে সারতে পারে মাইগ্রেন!

কানের লতিতেই শুধু দুল ঝুলবে, এমনটা কে বলেছে! কানের আগা, গোড়া, ভেতরের নরম হাড়ে ফুটো করে নানা রকম গয়নায় সাজাতে ভালবাসে অনেকেই। কানের বাহারি স্টাইলই ডিজিটাল সময়ের ট্রেন্ড। তবে কান বিঁধিয়ে দুল পরার রেওয়াজ শুধু নারীদের একচেটিয়া নয়, বহু যুগ থেকে বিভিন্ন দেশের পুরুষরাও কান বিঁধিয়ে বাহারি দুল পরছেন। এখনকার ছেলেরা অনেকেই কানে ‘পিয়ারসিং’ করাচ্ছেন। খবর দ্য ওয়ালের। বিশেষজ্ঞরা দাবি করছেন, এই কান ফোটানো শুধু স্টাইল স্টেটমেন্ট নয়, এর কিছু উপকারিতাওবিস্তারিত পড়ুন

মাত্র দুটো আমলকি দৈনিক ভিটামিন ‘সি’র চাহিদা মেটাবে

আমলকি একটি পরিচিত ফল। এর রয়েছে অনেক ভেষজ গুণ। ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয়। আমলকিতে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। আমলকিতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। একজন বয়স্ক লোকের প্রতিদিন ৩০বিস্তারিত পড়ুন

শাশুড়ির পর্নোগ্রাফি মামলায় জামাই গ্রেফতার!

লালমনিরহাটের হাতীবান্ধায় শাশুড়ির করা পর্নোগ্রাফি মামলায় জামাইকে অর্থাৎ মেয়ের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ইকবাল হোসেন মান্না ওই উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। শনিবার রাত ১ টার দিকে নীলফামারীর জলঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, একই উপজেলার সির্ন্দুনা ইউপির এক মেয়ের সঙ্গে প্রথমে প্রেম পরে বিয়ে হয় ইকবাল হোসেন মান্নার। কয়েকদিন সংসার করার পর তাদের মধ্যেবিস্তারিত পড়ুন

শুধু হত্যা নয়, মসজিদ জ্বালিয়ে দিতে চেয়েছিলাম: ব্রেন্টন ট্যারেন্ট

শুধু হত্যা নয়, মসজিদ জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা ছিল। আদালতে এমন দাবি করেছেন নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট। তিনি বলেন, “আমি নন-ইউরোপিয়ানদের মাঝে ভয় জাগাতে চেয়েছিলাম। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার আগে অন্যান্য মসজিদে হামলার পরিকল্পনাও করেছিলাম।” গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজ আদায়ের সময় গুলি করে কমপক্ষে ৫১ জন মুসল্লিকে হত্যা করেন ট্যারেন্ট। এ ঘটনায তার বিরুদ্ধে সোমবার শাস্তি ঘোষণার শুনানি শুরু হয়েছে দেশটির আদালতে। ওই হামলা থেকে বেঁচেবিস্তারিত পড়ুন

দক্ষিণ কোরিয়ার কূটনীতিকের দাবি

কোমায় কিম জং উন, ক্ষমতা নিচ্ছেন ছোট বোন!

মাত্র কয়েকদিন আগেই বোনের ক্ষমতা বাড়িয়ে দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মধ্যেই প্রকাশ্যে এল এক বিস্ফোরক তথ্য। দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক দাবি করেছেন, কিম জং উনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি কোমায় রয়েছেন। এই পরিস্থিতিতে দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তার ছোট বোন কিম ইয়ো জং। খবর ডেইলি মেইল, ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্টের। দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে জুং-এর সাবেক সহযোগী চ্যাং সং মিন দাবিবিস্তারিত পড়ুন

করোনায় ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

করোনায় আক্রান্ত ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর ইউলিয়া টিমোশেঙ্কোর অবস্থা আশঙ্কাজনক। ইউলিয়া ছাড়া তার স্বামী এবং মেয়েও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। রবিবার এ তথ্য জানিয়েছেন সাবেক ইউক্রেনিয়ান প্রধানমন্ত্রীর প্রেস সচিব মারিনা সরোকা। খবর আলজাজিরার। ইউলিয়া টিমোশেঙ্কো ইউক্রেনের পার্লামেন্টের সদস্য এবং দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বাৎকিভস্যাচনার প্রধান। এছাড়া ইউরোপীয় দেশটির প্রথম নারী সরকারপ্রধানও তিনি। প্রথম মেয়াদে ২০০৫ সালের ২৪ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইউলিয়া। পরে ২০০৭ সালের ১৮ ডিসেম্বরবিস্তারিত পড়ুন

স্ত্রীকে নিয়ে যে প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি দিলেন ব্রাজিল প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো প্রতি রবিবার সাংবাদিক সম্মেলন করেন। যথারীতি এই রবিবারও তিনি ব্রাসিলিয়ার মেট্রোপলিটানো ক্যাথেড্রালে সংবাদ সম্মেলনে হাজির হন। সেখানে দুর্নীতির সঙ্গে তার স্ত্রীর জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এতে মেজাজ হারান বোলসোনারো। তিনি সাংবাদিকের মুখে একের পর এক ঘুষি মারার হুমকি দেন। এরপর অবশ্য আর কোনও প্রশ্নের উত্তর কিংবা মন্তব্য না করেই তিনি সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন। প্রশ্নকারী ও গ্লোব পত্রিকার ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বোলসোনারোবিস্তারিত পড়ুন