আগস্ট, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কালিগঞ্জে গ্রাম আদালতের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এবং স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনে এর বাস্তবায়নে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের উপজেলা মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমন্বয়কারী মোঃ শাহিনুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএম রাজু জবেদ, ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর ইউএনডিপি বাংলাদেশ। উপজেলার ১২টি ইউনিয়নের সকলবিস্তারিত পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী নড়াইলের রেশমা: সেই চালক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মেয়ে রেশমা নাহার রত্না সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ৩৮২ টি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ ও ১১২ টি মাইক্রোবাসের অনুসন্ধানে জড়িত মাইক্রোবাস চালককে গ্রেফতার ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গত ৭ আগস্ট, ২০২০ (শুক্রবার) সকাল আনুমানিক ৯ টার দিকে শেরেবাংলা নগর থানাধীন লেক রোডে এক সড়ক দুর্ঘটনায় নারী পর্বতারোহী ও আইয়ুব কলোনি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা মোছাঃ রেশমা আক্তার রত্না (৩২) গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়,বিস্তারিত পড়ুন
বিভ্রান্তির বেড়াজালে ভারত-বাংলাদেশ যাতায়াতে পাসপোর্ট যাত্রীরা

বিভিন্ন মাধ্যমে শর্ত সাপেক্ষে ‘ভারত-বাংলাদেশ যাতায়াত করতে পারবেন’ এমন একটি ভুয়া সংবাদ প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, ‘নতুন করে কোন শর্ত দেওয়া হয়নি কিম্বা স্বাভাবিক পারাপারের পরিবেশ এখনো তৈরি হয়নি। দীর্ঘ ১৫৭ দিন ধরে একই ভাবে স্বাভাবিক পারাপার বন্ধ রয়েছে।’ তিনি বলেন, “করোনাকালিন সময়ের জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোন যাত্রী গ্রহন করছেন না। এমন কি ভারতীয়দের কেউবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পানিতে গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কলারোয়ায় গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন (২৮) একই ইউনিয়নের হিজলদী গ্রামের সাবুর আলী গাজীর পুত্র। সে পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন। চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, কাঠ ব্যবসায়ী সোহাগ হোসেন বিক্রমপুর গ্রামের শাহিনুজ্জামানের পুকুর পাড়ের একটি নারকেল গাছ ক্রয় করেন। বেলা সাড়ে ১২টার দিকে গাছ কাটা লোক দিয়ে নারকেল গাছটিবিস্তারিত পড়ুন
তিনজনের নামে মামলা
তালায় বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ভাইস চেয়ারম্যানকে আদালতে প্রেরণ

সাতক্ষীরা তালায় ছেলেকে বাঁচাতে যাওয়ায় লুৎফর রহমান নিকারী (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জেয়ালা নলতা ও হাজরাকাটী গ্রামের মধ্যবর্তীস্থান নলবুনিয়া ঘেরে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর নিকারী তালা উপজেলার জেয়ালা নলতা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে। এদিকে তার ছেলে সেলিম নিকারী বর্তমানেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে ৭ বাংলাদেশি উদ্ধার, এক পাচারকারী আটক

কলারোয়ার কেঁড়াগাছির পার্শ্ববর্তী সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি। এসময় এক পাচারকারী আটক হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে সদর উপজেলার তলুইগাছা বিওপি’র হাবিলদার শামীম হোসেনের নেতৃত্বে একটি টহল দল সাতক্ষীরা সীমান্তের নটিজঙ্গল নামক এলাকায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় আরো এক ব্যক্তির করোনা শনাক্ত ।। বর্তমানে আক্রান্ত ১৫

কলারোয়ায় নতুন করে আরো এক ব্যক্তির করোনায় শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি হলেন পৌরসভার গোপীনাথপুর গ্রামের মমতাজ শাহীন (৫০)। মঙ্গলবার (১৮আগস্ট) আসা রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এদিন পর্যন্ত করোনা শনাক্ত দাঁড়ালো ৯২ জনে। তবে ইতোমধ্যে ৭৫ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আর ২ জন পূর্বেই মারা গিয়েছেন। ফলে বর্তমানে উপজেলায় ১৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন। আরো কয়েকজন করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবারবিস্তারিত পড়ুন
কাব স্কাউটে খুলনা অঞ্চল সেরা কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিকের কাব স্কাউটের বিভাগ সেরার স্বীকৃতি পেলো কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশ কাব স্কাউট খুলনা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক ও উপ পরিচালক এ এইচ এম মহসিন স্বাক্ষরিত একটি চিঠি কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরণ করেছে। চিঠিতে বলা হয়েছে “ক্যাবিং সম্প্রসারনে জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক শাপলা কাব তৈরী করায় (২০১৭ হতে ২০১৯ সাল পর্যন্ত) শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়” এর স্বীকৃতি অর্জন করায় বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার কলারোয়াবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী
সাতক্ষীরার আগরদাড়ীতে পাঁচ শতাধিক বৃক্ষ বিতরণ জনতা ব্যাংকের

সাতক্ষীরায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করেছে জনতা ব্যাংক আগরদাড়ী শাখা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলার আগড়দাঁড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এই বৃক্ষ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগড়দাঁড়ী শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেলে ১টি হাই-ফ্লো নাজেল ক্যানোলা এবং দু’টি বিআইপিএপি মেশিন হস্তান্তর

সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের উদ্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসা ও দ্রুত আরোগ্য লাভের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট ১টি হাই-ফ্লো নাজেল ক্যানোলা এবং দু’টি বিআইপিএপি মেশিন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় টাউন স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের সভাপতি আলহাজ শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য টাউন স্পোটিং ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতেবিস্তারিত পড়ুন

