শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিনজনের নামে মামলা

তালায় বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ভাইস চেয়ারম্যানকে আদালতে প্রেরণ

সাতক্ষীরা তালায় ছেলেকে বাঁচাতে যাওয়ায় লুৎফর রহমান নিকারী (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জেয়ালা নলতা ও হাজরাকাটী গ্রামের মধ্যবর্তীস্থান নলবুনিয়া ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর নিকারী তালা উপজেলার জেয়ালা নলতা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে।

এদিকে তার ছেলে সেলিম নিকারী বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছে।

শত শত গ্রামবাসি মঙ্গলবার সকালে তালা থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেছেন।

এ ঘটনায় নিহতের ছেলে সেলিম নিকারী বাদী হয়ে সরদার মশিয়ার রহমানকে প্রধান আসামি করে থানায় তিন জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে করেছে।

মামলার অপর আসামীরা হলেন তালা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি হাজরাকাটী গ্রামের শেখ তুহিন হোসেন ও বারুইহাটী গ্রামের মোঃ রনি।

আটককৃত ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিহতের ভাতিজা জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী জানান, রাতে নলবুনিয়া বিলের সরকারি খালে তার চাচাতো ভাই সেলিম নিকারী মাছ ধরছিল। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘের রয়েছে। সেলিম মাছ ধরার সময় মশিয়ারের সহযোগী রনি মাছ চুরির অভিযোগে তাকে আটক করে। এরপর সরদার মশিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে রনি ও তার অপর সহযোগী তুহিন শেখকে নিয়ে সেলিমকে মারপিট করে।
তিনি আরও বলেন, মারপিটর ঘটনা শুনে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে দৌঁড়ে যায়। সেখানে যাওয়া মাত্রই সরদার মশিয়ার, তুহিন ও রনি একত্রে তাকেও মারপিট করে। পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়। সেলিমকেও তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।

তবে আটক ঘের মালিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের দাবী, তিনি ওই সময়ে ঘেরে ছিলেন না। মৃত লুৎফর রহমানের ছেলে সেলিম নিকারী তার মৎস্য ঘেরে মাছ চুরি করতে আসলে ঘেরের কর্মচারীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। তাছাড়া মৃত লুৎফর রহমান নিকারীকে মারপিটও করা হয়নি। তিনি অসুস্থ্য ছিলেন।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, তাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তবে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, হত্যার ঘটনায় থানায় নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলা করেছে। যার মামলা নং ৭, তারিখ ১৮-৮-২০ ইং। উক্ত মামলায় সরদার মশিয়ার রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবীর বলেন, উক্ত ঘটনায় তালা উপজেলা ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমানকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা