সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন বুকে নিয়ে ঘাতকের বুলেটে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন পূরণে সাধ্যের সবটুকু উজাড় করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, “মানুষ একটা শোক সইতে পারে না। আর আমরা কি সহ্য করে আছি শুধু একটা চিন্তাবিস্তারিত পড়ুন

ভারত-বাংলাদেশ ভ্রমণে নতুন তিন শর্ত : বেনাপোল ইমিগ্রেশন

করোনা পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে পাসপোর্টধারী যাত্রীদের কিছু শর্ত দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন। শর্তের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহাসিন কবির। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের তরফে জানানো হয়েছে, চিকিৎসা, ব্যবসা বা ভ্রমণ যে কোনো কারণে উভয় দেশে যেতে হলে কয়েকটি শর্ত এবার থেকে মানতে হবে। নতুন শর্তের মধ্যে রয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতে যাওয়ার ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ও ২০২০ সালের ১ জুলাই ইস্যুকৃত ভিসা থাকতে হবে। সেই সাথে ভারতীয় হাই-কমিশনের অনুমতিপত্র।বিস্তারিত পড়ুন

‘বঙ্গবন্ধু বাংলাদেশের গর্ব’ : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গর্ব। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল এ কথা দেশের প্রতিটি বিবেকবাণ নাগরিক স্বীকার করে। অথচ ১৯৭৫ সালের ১৫ দেশের কিছু বিপদগামী কুলাংগারের হাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল। তাইতো আগস্ট মাস এলেই বঙ্গবন্ধুর কথা খুব বেশি মনে পড়ে। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু স্বল্প সময়ে দেশব্যাপি যে উন্নয়নের ছোয়া দেখিয়েছিলেন-তারই সুযোগ্য উত্তরসূরী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নেরবিস্তারিত পড়ুন

‘বঙ্গবন্ধু আর বাংলাদেশ যমজ শব্দ’ : আফিল উদ্দিন এমপি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বাষির্কী উপলক্ষে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই আগস্ট) শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বেনাপোল গাজীপুর প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গনে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের সঞ্চালনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে আশাশুনির এক ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে আনসার গাজী (৬৮) নামে আশাশুনির এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনসার গাজী আশাশুনি উপজেলার শ্রীউলার মৃত আখের গাজীর পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনসার গাজী গত ১২ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইতোমধ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আনছার আলীর পুত্র শরিফুল ইসলামকে লাঙ্গলঝাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফুল ইসলাম বিজ্ঞ আদালতের রায়ে ‘মাদক দ্রব্য আইনে’ অপরাধী হিসাবে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। থানার অফিসার ইনচার্জ শেখ মুনির উল গীয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খুলনার জুয়েল খাচাঘর

কলারোয়ার কয়লায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় কলারোয়ার ওফাপুর ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনার জুয়েল খাচাঘর। শুক্রবার (১৪আগস্ট) বিকালে কয়লা হাইস্কুল ফুটবল মাঠে কয়লা ফ্রেন্ডস সার্কেল আয়োজিত এ খেলার প্রথমার্ধে ১৮মিনিটে জুয়েল খাচাঘর খুলনার ১৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় আবু তালেব উজ্জল গোল করে দলকে এগিয়ে নেন। পরে খেলার ২৮ মিনিটে একই দলের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাব্বি গোল করে দলের ব্যবধান বাড়ান। ৩৪ মিনিটে খুলনার ১৪ নম্বরবিস্তারিত পড়ুন

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে রসুলপুর সরকারি প্রাথমিক (বালিকা) বিদ্যালয় প্রাঙ্গণ ও পিএন বিয়াম ল্যাবরোটরী (ইংলিশ মিডিয়াম) স্কুল প্রাঙ্গণে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র পক্ষ থেকে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এসময়বিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে যুবকের আত্মহত্যা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ওমর ফারুক (১৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরের দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্তা ঘরের মধ্যে ওই যুবক আত্মহত্যা করেন। ওমর ফারুক রাজগঞ্জের হানুয়ার পূর্বপাড়া গ্রামের মৃত ছমির দপ্তরির ছেলে। স্থানীয় ইউপি সদস্য সাহাদুজ্জামান এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, গত কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য অবস্থায় ছিলেন। বাড়ির সকলের অজান্তে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ওমর ফারুক আত্মহত্যাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নতুন করে আইনজীবিসহ ৩ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় নতুন করে এক আইনজীবিসহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার পর্যন্ত মোট ৮৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। সূত্র: পত্রদূত