আগস্ট, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ার কেঁড়াগাছিতে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

কলারোয়ার কেঁড়াগাছিতে বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। কেঁড়াগাছি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে। সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, দিন ব্যাপী আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন জানান, কেঁড়াগাছি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে কেঁড়াগাছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,বিস্তারিত পড়ুন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালাকাল গেছেন সাতক্ষীরার অনুপম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেবিন ইউনিট-৫ এর প্রতিস্থাপক হিসেবে বাংলাদেশ ফোর্স মেবিন ইউনিট-৬ মোতায়েন করা হয়েছে। জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট বাংলাদেশ ফোর্স মেবিন ইউনিট -৫ এর প্রতিস্থাপক হিসেবে ২০০ জন জনবল (যার মধ্যে ৯০ জন জুবা এবং ১১০ জন মালাকাল)সমন্বয়ে গঠিত বাংলাদেশ ফোর্স মেবিন ইউনিট-৬ এর সাংগঠনিক কাঠামো অনুমোদন পূর্বক ১ বছর মেয়াদের জন্য অথবা মিশনের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত সাউথ সুদানে এ মোতায়েনের কার্যক্রম চলমান থাকবে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর তাঁতীলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা পৌর তাঁতীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের পলাশপোলস্থ চৌধুরী মার্কেটে পৌর তাঁতীলীগের সভাপতি মেহেদী আলী সুজয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেনের সঞ্চালনায় এসময় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডাঃ মোঃ মুনসুর রহমান, জেলাবিস্তারিত পড়ুন
নড়াইলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামে সাপের কামড়ে রতনা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের দারিয়াপুর গ্রামের ফরিদ সরদারের স্ত্রী রতনা রাতে বিছনায় ঘুমিয়ে ছিলেন। সেসময় তাকে সাপে দংশন করলে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। রতনা বেগমের মামা এনামুল হক বলেন, হাসপাতালে সাপের বিষের ভ্যাকসিন না থাকায় রতনাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তার মৃত্যুবিস্তারিত পড়ুন
নড়াইলের এমপি মাশরাফীর সৌজন্যে এতিমদের খাবারের ব্যবস্থা

নড়াইল সদরের প্রত্যেক এতিমখানায় নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার সৌজন্যে ৭শ এ’তিমকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সমস্ত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আত্মার মাগফিরাত কামনা করে এ খাবারের ব্যবস্থা করা হয়। জেলা আওয়ামী লীগ নেতা মিলন খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাশরাফীর সৌজন্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলর তত্ত্বাবধানে সদরের ২৫টি এ’তিমখানায় ৭শ উন্নত মানের খাবার পরিবেশনবিস্তারিত পড়ুন
শার্শায় সামটা মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত

শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসায় ১৫ আগষ্ট শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ আলোচনা ও দোয়া-মোনাজাত অনু্ষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট শনিবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে মাদরাসার গভর্নিং বডির সভাপতি সপ্তাহিক গ্রামের সংবাদের প্রধান সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং বাগআঁচরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল। অনুষ্ঠানে সাংবাদিক প্রভাষক মুহাঃ আসাদুজ্জামান ফারুকীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়নবিস্তারিত পড়ুন
আজ রক্তঝরা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস

আজ রক্তঝরা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ‘দিকে দিকে আজ অশ্রুগঙ্গা, রক্তগঙ্গা বহমান নাহি নাহি ভয় তবু হবে জয়, জয় শেখ মুজিবুর রহমান’। আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির জীবনের সবচেয়ে কলঙ্কময়, বেদনার দিন। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। ১৯৭৫ সালের এ দিনে কাকডাকা ভোরে বিপথগামী কিছু সেনা সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বাঙালিরবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবসে যবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল ৮ টায় যশোর শহরস্থ বঙ্গবন্ধু ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিততে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মুক্তিযোদ্ধা, শিক্ষক ও স্বাস্থ্যকর্মী পরিরারকে বিনামূল্যে চিকিৎসা দিবেন ডা. সুব্রত

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের পরিরারকে আজীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র দিবেন সাতক্ষীরার কৃতি সন্তান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য। পলাশপোল শহীদ কাজল সরনীস্থ নিজস্ব চেম্বারে তিনি নিখেছেন, ‘যাঁদের অশীর্বাদে আমার চিকিৎসক হয়ে ওঠা, সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র ও পরামর্শের অভিপ্রায়ে তিঁনি আরো জানান, বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের তালিকায় থাকবেন: ০ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের জয়

কলারোয়ার কাজিরহাটে প্রীতি ফুটবল ম্যাচে কলারোয়ার শংকরপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিগরা। শুক্রবার (১৪আগস্ট) বিকালে কাজিরহাট হাইস্কুল ফুটবল মাঠে কাজীরহাট প্রগতী সংঘ আয়োজিত এ খেলার প্রথমার্ধে গোলশুন্য ড্র থাকে। বিরতির পরে ১৬ মিনিটের সময় কাজীরহাট প্রগতী সংঘের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাগর গোল করে দলকে এগিয়ে নেন। ২৩ মিনিটে আবারও কাজীরহাটের সেই ৯নম্বর জার্সিধারী খেলোয়াড় সাগর নিজের ২য় এবং দলেরও ২য় গোল করে দলের ব্যাধান বাড়ান। পরে খেলারবিস্তারিত পড়ুন

