সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

জাতীয় শোক দিবসে যবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৮ ঘটিকায় যশোর শহরস্থ বঙ্গবন্ধু ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিততে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.বিস্তারিত পড়ুন

কলারোয়ায় শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা। এছাড়াও জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোরের শার্শায় আইয়ুব হোসেন (৩৫) নামে ফেন্সিডিল মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে তাকে ঝিকরগাছা থেকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। গ্রেফতারকৃত আইয়ুব হোসেন শার্শা থানাধীন সমন্ধকাটি গ্রামের মৃত আবু তালেবের ছেলে। পুলিশ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান, আটক আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

১৫ আগস্ট, ২০২০

করোনা মোকাবেলার প্রচেষ্টায় যশোর সেনানিবাস

করোনা মোকাবেলায় আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনের মহান প্রচেষ্টায় যশোর সেনানিবাস। প্রাণঘাতী করোনা মোকাবেলায় আন্তরিকতার সঙ্গে জনগণকে সচেতন করে অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বৃহত্তর যশোর অঞ্চলের জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ধৈর্য, সহনশীলতা ও সৎ সাহসের পরিচয় দিয়ে জনগণের পাশে থেকে কাঁধেবিস্তারিত পড়ুন

নড়াইলে জাতীয় শোক দিবস পালিত

জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন শোকাবহ আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫- এর কালিমালিপ্ত রক্তঝরা এ দিনেই জাতি হারিয়েছে তার গর্ব ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি ১৫ আগস্টে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জাতীয় শোক দিবস পালিত হয় নড়াইলের লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা ।। বৃক্ষরোপণ

কালিগঞ্জে বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও তার সহযোগী সংগঠন ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কালোব্যাজ ধারণ, শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙ্গালী ভোজ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিনম্র শ্রদ্ধার সাথে পালন করা হয়। শনিবার সকালে শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান সড়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের পলাশপোলস্থ চৌধুরী মার্কেটে পৌর ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল আনিছ খান চৌধুরী বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। এসময় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডা. মুনসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণবিস্তারিত পড়ুন

খুলনার কয়রায় জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে কয়রা উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা ও উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া উপজেলা প্রশাসন, কয়রার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে স্থানীয় বামিয়া রাধাগোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভায় উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন

কলারোয়ার ভাদিয়ালীতে শ্রদ্ধাভরে শোক দিবস পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী ২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগ এর যৌথ উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহাফিলে জাতির জনক ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের কল্যান কামনা করা হয়। একই সাথে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত সকল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। দোয়া মাহফিলে দেশের বর্তমান মহামারি পরিস্থিতির পরিত্রাণে দোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়ানুষ্ঠান

কলারোয়ার চন্দনপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের একাংশ। শনিবার দুপুরে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলাবিস্তারিত পড়ুন