আগস্ট, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক নেতাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে জাতীয় শোক দিবসে নানান কর্মসূচি পালন

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে শোকাবহ পরিবেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শনিবার (১৫ আগস্ট) প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ও শোক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপন, কোরআন তেলোয়াত, গীতা পাঠ, হামদ্-নাত, আবৃত্তি, ৭ মার্চের ভাষণ সম্প্রচারবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ার কেরালকাতা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট সকাল থেকে কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি স ম মোরশেদ আলী ভিপি এবং কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবুর নেতৃত্বে ৯টি ওয়ার্ডের নেতা কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে দিবসটি পৃথক পৃথক স্থানে পালিত হয়। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ওয়াদুদেরবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবসে জাতির পিতার স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার স্মরণে নির্মিত জাদুঘরের (পূর্বতন বাসভবন) সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান। প্রতিকৃতির বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালী, আলোচনা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তারবিস্তারিত পড়ুন
বিনম্র শ্রদ্ধায় কলারোয়ার হিজলদী কমিউনিটি ক্লিনিকে জাতীয় শোক দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় কলারোয়ার হিজলদী কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকালে এ উপলক্ষে শোক র্যালী, আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সাথে প্রান্তিক মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রাখা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন হিজলদী কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য নজরুল ইসলাম। ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)বিস্তারিত পড়ুন
এতকিছুর পরেও সরছেন না বার্সা সভাপতি, কোপ অন্যদের ঘাড়ে

ফুটবলে দলগুলোর মধ্যে বড় বড় পরিবর্তন কখন আসে? আসে তখনই, যখন দলের পারফরম্যান্স একেবারে তলানিতে গিয়ে ঠেকে। যখন উন্নতির আর কোনো আশা দেখা যায় না। উন্নতির আশায় দরকার হয় পরিবর্তনের। জার্মানির কথাই ধরুন। ২০০৪ সালের ইউরোতে প্রথম রাউন্ডে বাদ পড়ে যাওয়ার পর জোয়াকিম লো’র অধীনে পরিবর্তনের ডাক দিয়েছিল তাঁদের ফেডারেশন। ফলাফল? পরের দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলে জার্মানি, জেতে ২০১৪ বিশ্বকাপ। রিয়াল মাদ্রিদ বা জুভেন্টাসের উদাহরণটাও কম চমকপ্রদ নয়। রাফায়েল বেনিতেজের অধীনেবিস্তারিত পড়ুন
মেসিদের হারিয়ে আনন্দে আটখানা বায়ার্ন

শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসির মুখে তাকানো যাচ্ছিল না। শুন্য চাহনি বলতে যা বোঝায় তা-ই। লিওন গোরেৎস্কার নিশ্চয়ই ভালো লেগেছে! লিসবনে কাল রাতের সঙ্গে ছয় বছর আগের বেলো হরিজেন্তের কাগজে-কলমে কোনো মিল নেই। কিন্তু অনুভূতি প্রায় এক। সেই বিশ্বকাপের ব্রাজিল সমর্থকদের জায়গায় বার্সেলোনা সমর্থকদের বসালেই হবে। জার্মানি তবু ৭ গোলের পর আর এগোয়নি। মানে গোল দেয়নি। কাল লিসবনে জার্মানিরই দল বায়ার্ন ছিল আরও নির্মম। বার্সাকে তাই হজম করতে হয় ৮বিস্তারিত পড়ুন
কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবসে প্রার্থনা আর মঙ্গল কামনা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন করেছে কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ। ১৫ আগস্ট শনিবার দুপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাস মার্কেটস্থ সংগঠনটির কার্যালয়ে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সভাপতিত্বে সভায় বক্তবো রাখেন ও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, হিন্দুবিস্তারিত পড়ুন
তালায় শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ দিন শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করছেন তালা উপজেলা সর্বস্তরের মানুষ। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট (শনিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলবিস্তারিত পড়ুন

