শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ দিন শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করছেন তালা উপজেলা সর্বস্তরের মানুষ।

সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট (শনিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডল, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডাঃ রাজীব সরদার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।

এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক