রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তালায় জাতীয় শোক দিবসে খাদ্য সামগ্রী বিতরণ করলেন লুৎফুল্লাহ এমপি

তালায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। ১৫ আগস্ট শনিবার দুপুরে উপজেলার খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কয়েকটি ওয়ার্ডে দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এ সময় উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, আ.লীগ নেতা খলিলনগর ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খলিলনগর ইউনিয়ন আ.লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলী, সাধারণবিস্তারিত পড়ুন

এ পর্যন্ত আক্রান্ত ৯০, মুক্ত ৬৫

কলারোয়া হাসপাতালের ডাক্তারসহ আরো ৩ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়া হাসপাতালের ডাক্তারসহ আরো ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জনে। এরমধ্যে ৬৫ জন সুস্থ হওয়ায় তাদেরকে সরকারিভাবে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আরো কয়েকজন সুস্থ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, শনিবার (১৫ আগস্ট) আসা রিপোর্টে নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের শাহারুল ইসলাম (২৯), পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের বদরুল আলমবিস্তারিত পড়ুন

বিনম্র শ্রদ্ধায় কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বিনম্র শ্রদ্ধায় কলারোয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকাল থেকে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখান থেকে শোক র‌্যালী বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা এবং দোয়াবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চিকিৎসক, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ ৩৬ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা জেলায় নতুন করে তিন চিকিৎসক, এক সাংবাদিক ও এক স্বাস্থ্যকর্মীসহ ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনিবার পর্যন্ত মোট ৮৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৫ আগস্ট শনিবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্তরা হলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ফাহমিদা জামান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শেখ তানভির হোসাইন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সভাপতির নেতৃত্বে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে জাতির জনক ও শহীদদের প্রতি উপস্থিত আ.লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পশুহাট সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগেরবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আ.লীগের জাতীয় শোক দিবস পালন

কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের নেতৃত্বে কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে জাতির জনক ও শহীদদের প্রতি উপস্থিত আ.লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শোক র‍্যালি বেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত

সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এছাড়া কোরান তেলোয়াত, দোয়া, আলোচনা সভা ও বঙ্গবন্ধু মোড়ালে ফুলেল মাল্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপি নানা কর্মসুচি পালন করা হয়। শহরের খুলনা রোড মোড়েবিস্তারিত পড়ুন

শার্শায় জাতীয় শোক দিবস পালিত

নানা আয়োজনে যশোরের শার্শায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। সেখানে উপজেলা প্রশাসন, পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভাবিস্তারিত পড়ুন

আরো খবর

কেশবপুরে আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা ১৫ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী’র বিভিন্ন কর্মসূচিতে অধ্যক্ষ আবু আহমেদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়েছে। শনিবার দুপুরে পলাশপোল যুব উন্নয়ন কমিটি ও ছাত্রলীগের যৌথ আয়োজনে পলাশপোল যুব উন্নয়ন কমিটি’র অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পলাশপোল যুব উন্নয়ন কমিটির সভাপতি আসিফ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন